পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার উত্তর ওয়াজিরিস্তানে গত তিন দিনে সেনা ও পুলিশের অভিযানে ৪ জন শীর্ষ নেতা সহ মোট ২১ জন জঙ্গি নিহত হয়েছে।
সেনাবাহিনীর আইএসপিআর জানিয়েছে, নিহতরা সবাই নিষিদ্ধ সংগঠন তেহরিক-ই তালেবান পাকিস্তান (টিটিপি)-এর সদস্য। নিহত চার নেতা হলো— খালিদ রেজা (সালার), মুফতুন, মুসা ও ইমরান (আয়ান)। তারা উত্তর ওয়াজিরিস্তান শাখার গুরুত্বপূর্ণ নেতা ছিলেন।
এছাড়া গত সপ্তাহে মিরান শাহ এলাকায় আরেকটি অভিযানে আরও ২৭ জন জঙ্গি নিহত হয়েছে বলে জানানো হয়েছে।
পাকিস্তান সরকার বলছে, খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে সাম্প্রতিক বছরগুলোতে সন্ত্রাসী হামলা বেড়েছে, আর এসব দমনে নিয়মিত অভিযান চালানো হচ্ছে।