বিশ্ব শিগগিরই ইরানের বিজয়ের প্রতিধ্বনি এবং প্রতিরোধ শক্তির সাফল্য প্রত্যক্ষ করবে বলে মন্তব্য করেছেন দেশটির জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা মেজর জেনারেল আলি আবদোল্লাহি। একই সঙ্গে তিনি ইসরাইলকে ‘আগ্রাসী শত্রু’ হিসেবে আখ্যায়িত করেন।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মেজর জেনারেল গোলামআলি রশিদ ও আমিন আব্বাস রশিদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পাঠানো বার্তায় আবদোল্লাহি বলেন, ইরানের প্রতিরোধ শক্তি ক্রমেই আরও দৃঢ় হচ্ছে এবং এর সাফল্যের প্রতিধ্বনি শিগগিরই বিশ্বজুড়ে ছড়িয়ে পড়বে।