মিডিয়া এখন আর আগের মতো স্বাধীন নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, অনেক মিডিয়া এখন ব্যবসায়িক প্রতিষ্ঠানের স্বার্থে কাজ করছে।
রোববার (১৪ জুন) জাতীয় প্রেসক্লাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী শেষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, জিয়াউর রহমান গণতন্ত্রকে বিশ্বাস করতেন এবং বিএনপিকে একটি উদার গণতান্ত্রিক দল হিসেবে গড়ে তুলেছিলেন।
ফখরুল দাবি করেন, অতীত ও বর্তমান রাজনৈতিক বাস্তবতায় গণমাধ্যমে চাটুকারিতা ও পক্ষপাতিত্ব দেখা যাচ্ছে, যা থেকে বের হয়ে আসা দরকার।