অপেক্ষার অবসান। আগামীকাল (বাংলাদেশ সময়) ভোর ৪টায় মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ব্রাজিল। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি সরাসরি দেখা যাবে টি স্পোর্টস ও বিটিভিতে।

ষষ্ঠ বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামছে সেলেসাওরা। তবে বিশ্বকাপে আসার পথটা সহজ ছিল না তাদের জন্য। একাধিক কোচ পরিবর্তনের পর কার্লো আনচেলত্তির অধীনে নতুন করে ছন্দ খুঁজে পেয়েছে দলটি।

বিশ্বকাপ প্রস্তুতিতে ব্রাজিল পানামা ও মিসরকে হারিয়েছে। তবে এখনও চূড়ান্ত একাদশ নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়েছে।

ইনজুরির কারণে দলে নেই তারকা ফুটবলার নেইমার। এছাড়া ফুলব্যাক ওয়েসলিও ছিটকে গেছেন। ফলে ডানপ্রান্তে দানিলো ও ইবানেজের মধ্যে একজন সুযোগ পেতে পারেন। ধারণা করা হচ্ছে, শুরু থেকেই দানিলোকে দেখা যেতে পারে।