কক্সবাজারের পেকুয়ায় নতুন পৌরসভা ও মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (১৩ জুন) বিকেলে পেকুয়া সফরকালে তিনি এ দুটি নতুন প্রশাসনিক ইউনিটের আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করেন।

স্থানীয়রা বলছেন, এটি দীর্ঘদিনের দাবি ছিল। নতুন পৌরসভা ও উপজেলা গঠনের ফলে এলাকার মানুষ আরও সহজে সরকারি সেবা পাবেন।

এছাড়া রাস্তাঘাট, বর্জ্য ব্যবস্থাপনা, নাগরিক সুবিধা ও অন্যান্য অবকাঠামোগত উন্নয়নেও গতি আসবে বলে আশা করা হচ্ছে। স্থানীয়দের মতে, এই উদ্যোগ পেকুয়া ও আশপাশের এলাকার উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে।