মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে বিজিবির গুলিতে এক ভারতীয় চোরাকারবারি আহত হয়েছেন। শনিবার (১৩ জুন) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় টহল দেওয়ার সময় দুইজন সন্দেহভাজন ভারতীয় চোরাকারবারিকে চ্যালেঞ্জ করেন সদস্যরা। এ সময় তারা ধারালো অস্ত্র নিয়ে বিজিবির ওপর হামলার চেষ্টা করে।
পরিস্থিতি নিয়ন্ত্রণ ও আত্মরক্ষার্থে বিজিবি গুলি ছুড়লে একজন চোরাকারবারি আহত হন। পরে আহত ব্যক্তিকে নিয়ে অপর চোরাকারবারি দ্রুত ভারতের ভেতরে পালিয়ে যায়।
আহত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি বলে জানিয়েছেন বিয়ানীবাজার (৫২ বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল Md. Ataur Rahman Sujan