বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে গিয়ে চিকিৎসক ও কর্মকর্তাদের অনুপস্থিতি দেখে ক্ষোভ প্রকাশ করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী Rajib Ahsan।
শনিবার (১৩ জুন) হাসপাতালে গিয়ে তিনি দেখেন মূল ফটক বন্ধ এবং অনেক চিকিৎসক কর্মস্থলে নেই। হাজিরা খাতা পর্যালোচনা করেও বিভিন্ন অনিয়মের প্রমাণ পান।
এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এমরানুর রহমানকে কর্মস্থলে না পেয়ে ফোনে যোগাযোগ করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, “গত তিন মাসে সাত-আটবার হাসপাতালে এসেছি, কিন্তু একদিনও আপনাকে পাইনি। দায়িত্ব পালন করতে না চাইলে চলে যান। হয় কাজ করবেন, না হয় চলে যাবেন।”
প্রতিমন্ত্রী আরও বলেন, স্বাস্থ্যসেবায় অবহেলা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। হাসপাতালের সমস্যাগুলো খতিয়ে দেখতে আগামী মঙ্গলবার জরুরি পর্যালোচনা সভা করার নির্দেশ দেন তিনি।
এছাড়া দায়িত্বে গাফিলতি করা কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন প্রতিমন্ত্রী।