সারাদেশে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের কর্মকাণ্ড, সীমান্তে অবৈধ পুশইন এবং ফ্যাসিবাদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ যুব অধিকার পরিষদ।
শুক্রবার (১২ জুন) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে যুব অধিকার পরিষদের সভাপতি নাদিম হাসান বলেন, সীমান্তে অবৈধ পুশইন আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘন। তিনি এ বিষয়ে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
সাধারণ সম্পাদক মুনতাজুল ইসলাম বলেন, বিভিন্ন স্থানে আওয়ামী লীগের ঝটিকা মিছিল নিয়ে তারা উদ্বিগ্ন। এসব কর্মকাণ্ড প্রতিরোধ ও জড়িতদের বিচারের দাবি জানান তিনি।
সমাবেশে গণঅধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ ও শ্রমিক অধিকার পরিষদের নেতারাও বক্তব্য দেন।