বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন মুম্বাইয়ের চারটি ফ্ল্যাট বিক্রি করেছেন। এ নিয়ে বিনোদন অঙ্গনে আলোচনা চলছে। তবে কেন ফ্ল্যাটগুলো বিক্রি করা হয়েছে, সে বিষয়ে কৃতি বা তার পরিবার কোনো মন্তব্য করেননি।
সম্পত্তির নথি অনুযায়ী, কৃতি শ্যানন, তার বোন নূপুর শ্যানন এবং মা গীতা শ্যানন যৌথভাবে ফ্ল্যাটগুলো বিক্রি করেছেন। এতে তারা মোট প্রায় ৮ কোটি ৯০ লাখ টাকা পেয়েছেন।
জানা গেছে, ২০২৬ সালের এপ্রিলে বিক্রির প্রক্রিয়া সম্পন্ন হয়। ফ্ল্যাটগুলো মুম্বাইয়ের একটি অভিজাত আবাসিক প্রকল্পে অবস্থিত।
এর মধ্যে দুটি ফ্ল্যাট বিক্রি হয়েছে ৩ কোটি ২৩ লাখ টাকা করে। বাকি দুটি ফ্ল্যাট বিক্রি হয়েছে ১ কোটি ২১ লাখ টাকা করে। প্রতিটি ফ্ল্যাটের সঙ্গে পার্কিং সুবিধাও ছিল।