বিনোদন ডেস্ক: হলিউডের সবচেয়ে সম্মানজনক পুরস্কার অস্কারের এবারের আসরে বাজিমাত করেছে ক্রিস্টোফার নোলান পরিচালিত সিনেমা 'ওপেনহেইমার'। সেরা ছবি, সেরা পরিচালক এবং সেরা অভিনেতাসহ মোট ৭টি ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে সিনেমাটি।

পারমাণবিক বোমার আবিষ্কারক জে রবার্ট ওপেনহেইমারের জীবনী অবলম্বনে নির্মিত এই সিনেমাটি বক্স অফিসেও ব্যাপক সাফল্য পেয়েছিল। সিলিয়ান মার্ফি তার অনবদ্য অভিনয়ের জন্য সেরা অভিনেতার অস্কার হাতে তুলে নেন।

পুরস্কার গ্রহণকালে নোলান তার পুরো টিম এবং দর্শকদের ধন্যবাদ জানান।