বাণিজ্য ডেস্ক: দীর্ঘদিনের মন্দা কাটিয়ে দেশের শেয়ারবাজারে আজ সূচকের বড় উত্থান হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স এক দিনেই ১০০ পয়েন্টের বেশি বেড়েছে।

বাজার বিশ্লেষকরা মনে করছেন, সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের নেওয়া কিছু নীতিগত সিদ্ধান্তের কারণে বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে আস্থা ফিরতে শুরু করেছে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণও বাজারে ইতিবাচক প্রভাব ফেলেছে।

তবে বিনিয়োগকারীদের গুজবে কান না দিয়ে জেনে-বুঝে বিনিয়োগ করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।