যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চুক্তি হতে যাচ্ছে বলে আলোচনা চলছে। যুক্তরাষ্ট্র এমন ইঙ্গিত দিয়েছে এবং ইরানের কয়েকটি গণমাধ্যমও চুক্তির কিছু শর্ত প্রকাশ করেছে। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এসব গুঞ্জন নাকচ করেছেন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইরান এখনো কোনো চুক্তির কাছাকাছিও পৌঁছায়নি। চুক্তি চূড়ান্ত হওয়ার আগে এ বিষয়ে সংবাদ প্রকাশ না করার জন্য তিনি গণমাধ্যমের প্রতি আহ্বান জানান।

আরাগচি বলেন, “স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সঠিক সময়ে সব তথ্য জনগণের সামনে তুলে ধরা হবে।”

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ হামলা চালায়। পরে ৮ এপ্রিল দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি হয়। যদিও এরপরও কয়েক দফা সংঘর্ষ হয়েছে। বর্তমানে আবারও দুই দেশের মধ্যে সমঝোতা ও সম্ভাব্য চুক্তি নিয়ে আলোচনা চলছে।