প্রযুক্তি ডেস্ক: দেশে সাইবার হামলার ঝুঁকি বাড়ায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর জন্য নতুন নিরাপত্তা গাইডলাইন প্রকাশ করেছে তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়। তথ্য চুরি এবং র‍্যানসমওয়্যারের মতো হামলা প্রতিরোধে এই গাইডলাইন মানার আহ্বান জানানো হয়েছে।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, ইমেইল ফিশিং এবং দুর্বল পাসওয়ার্ডের কারণেই সবচেয়ে বেশি সাইবার হামলা ঘটে। কর্মীদের মধ্যে সাইবার সিকিউরিটি সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে।

গুরুত্বপূর্ণ তথ্য অবকাঠামো (CII) হিসেবে ঘোষিত প্রতিষ্ঠানগুলোকে বিশেষ নিরাপত্তা বলয় তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।