প্রযুক্তি ডেস্ক: অ্যাপল প্রেমীদের জন্য সুখবর। আসন্ন আইফোন ১৬ সিরিজে ক্যামেরায় বেশ কিছু বৈপ্লবিক পরিবর্তন আনতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। নতুন লেন্স এবং সেন্সর প্রযুক্তির কারণে ছবি ও ভিডিওর মান আরও নিখুঁত হবে।

ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, আইফোন ১৬ প্রো মডেলে উন্নত অপটিক্যাল জুম এবং কম আলোতে ছবি তোলার জন্য বড় সেন্সর ব্যবহার করা হয়েছে। এছাড়া ভিডিও রেকর্ডিংয়ে এআই ভিত্তিক স্ট্যাবিলাইজেশন যুক্ত করা হচ্ছে।

আগামী সেপ্টেম্বরে অ্যাপলের বার্ষিক ইভেন্টে নতুন এই সিরিজের ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।