চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্তে ১৫ জনকে বাংলাদেশে ঢুকিয়ে দেওয়ার (পুশইন) চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির দ্রুত ও কঠোর অবস্থানের কারণে সেই চেষ্টা ব্যর্থ হয়।

শনিবার (১৩ জুন) গভীর রাতে পূর্ণভবা নদীপথে ২ জন পুরুষ, ৮ জন নারী ও ৫ শিশুকে নৌকায় করে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করা হয়। বিজিবি বাধা দিলে তারা সীমান্তের শূন্যরেখার কাছে ভারতের ভেতরেই অবস্থান নেয়।

পরে রাত প্রায় আড়াইটার দিকে বিএসএফ সদস্যরা ওই ১৫ জনকে আবার ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়।

বিজিবি জানিয়েছে, সীমান্তে নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা পুশইন ঠেকাতে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, ১৫ জনকে ফেরত পাঠাল বিজিবি