মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

স্বাস্থ্য ও জীবনধারা

ক্যানসারের ইঙ্গিত হতে পারে এই ৫ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অনেকে

ক্যানসারের ইঙ্গিত হতে পারে এই ৫ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অনেকে

ফুসফুসের ক্যানসার বলতেই অনেকের মনে দীর্ঘস্থায়ী কাশি বা কাশির সঙ্গে রক্ত ওঠার কথা আসে। তবে রোগটির প্রাথমিক পর্যায়ের কিছু উপসর্গ খুবই সূক্ষ্ম হতে পারে। অনেক সময় এসব পরিবর্তনকে বয়স, ক্লান্তি কিংবা দৈনন্দিন জীবনযাপনের স্বাভাবিক সমস্যা মনে করে এড়িয়ে যাওয়া হয়।চিকিৎসকদের মতে, শরীরে দীর্ঘদিন ধরে অস্বাভাবিক কোনো পরিবর্তন থাকলে সেটিকে গুরুত্ব দেওয়া প্রয়োজন।১. কাঁধ ও ওপরের পিঠে ব্যথাফুসফুসের ওপরের অংশে কিছু টিউমার আশপাশের স্নায়ুর ওপর চাপ সৃষ্টি করতে পারে। এতে কাঁধ, ওপরের পিঠ কিংবা বাহুর ভেতরের দিকে ব্যথা হতে পারে। বিশেষ করে প্যানকোস্ট টিউমারের ক্ষেত্রে এ ধরনের উপসর্গ দেখা দিতে পারে। অনেকেই এটিকে কাঁধের সমস্যা, অতিরিক্ত পরিশ্রম বা আর্থ্রাইটিসের সঙ্গে মিলিয়ে ফেলেন।২. ধীরে ধীরে বাড়তে থাকা শ্বাসকষ্টসিঁড়ি ভাঙা বা স্বাভাবিক কাজ করার সময় আগের তুলনায় দ্রুত হাঁপিয়ে ওঠাকে অনেকেই বয়স, ওজন বা শারীরিক পরিশ্রমের অভাবের কারণে হয়েছে বলে মনে করেন। কিন্তু কোনো পরিবর্তন ছাড়াই যদি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট বাড়তে থাকে, তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।ফুসফুসের টিউমার শ্বাসনালিতে বাধা সৃষ্টি করতে পারে। আবার ফুসফুসের চারপাশে তরল জমলেও শ্বাসকষ্ট দেখা দিতে পারে।৩. বারবার বুকে সংক্রমণবারবার ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া কিংবা দীর্ঘস্থায়ী সর্দি-কাশি হলে বিষয়টি অবহেলা করা ঠিক নয়। কোনো টিউমার শ্বাসনালির পথ আটকে দিলে সেখানে শ্লেষ্মা জমে বারবার সংক্রমণ হতে পারে। চিকিৎসার পরও যদি একই ধরনের সমস্যা ফিরে আসে, তাহলে কারণ খুঁজে দেখা জরুরি।৪. আঙুলের ডগার আকৃতিতে পরিবর্তনফুসফুসের ক্যানসারের সঙ্গে ‘ফিঙ্গার ক্লাবিং’-এর সম্পর্ক থাকতে পারে। এ ক্ষেত্রে আঙুলের ডগা অস্বাভাবিকভাবে মোটা বা নরম হয়ে যেতে পারে এবং নখ নিচের দিকে বাঁকতে পারে।তবে এ ধরনের পরিবর্তন শুধু ফুসফুসের ক্যানসারের কারণেই হয় না। অন্য শারীরিক সমস্যার কারণেও এটি দেখা দিতে পারে।৫. দীর্ঘস্থায়ী ক্লান্তি ও অকারণে ওজন কমে যাওয়াপর্যাপ্ত বিশ্রামের পরও যদি দীর্ঘদিন ক্লান্তি থাকে এবং খাদ্যাভ্যাস বা দৈনন্দিন রুটিনে পরিবর্তন না থাকা সত্ত্বেও অস্বাভাবিকভাবে ওজন কমতে থাকে, তাহলে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন। ক্যানসারসহ বিভিন্ন শারীরিক সমস্যায় এ ধরনের উপসর্গ দেখা দিতে পারে।শরীরে দীর্ঘস্থায়ী বা অস্বাভাবিক পরিবর্তন দেখা দিলে নিজে থেকে কারণ নির্ধারণ না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। প্রয়োজন হলে চিকিৎসক বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে কারণ শনাক্ত করতে পারেন। তবে এসব লক্ষণ থাকলেই যে ফুসফুসের ক্যানসার হয়েছে, এমন নয়। অন্যান্য অনেক রোগ বা শারীরিক সমস্যার কারণেও একই ধরনের উপসর্গ দেখা দিতে পারে।