রোববার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

চাকরি

প্রকৃত অপরাধীদের বিচার নিশ্চিতে ৪৪ স্টেট ডিফেন্স আইনজীবী নিয়োগ: আইনমন্ত্রী

প্রকৃত অপরাধীদের বিচার নিশ্চিতে ৪৪ স্টেট ডিফেন্স আইনজীবী নিয়োগ: আইনমন্ত্রী

ঢাকা | মঙ্গলবার, ৭ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ন্যায্য বিচার নিশ্চিত এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়রানি এড়াতে সরকার ১৭টি মামলায় ৪৪ জন স্টেট ডিফেন্স আইনজীবী নিয়োগ দিয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। সংসদে এক লিখিত প্রশ্নের জবাবে তিনি বলেন, পলাতক আসামিদেরও ন্যায়বিচারের অধিকার নিশ্চিত করতে সরকারি খরচে এসব আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে। সরকারের লক্ষ্য শুধু প্রকৃত অপরাধীদের বিচার নিশ্চিত করা। মন্ত্রী জানান, ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত গুম, খুন ও মানবতাবিরোধী অপরাধের মামলার দ্রুত বিচার নিশ্চিত করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ও ২ পুনর্গঠন করা হয়েছে এবং বিচার কার্যক্রম নিয়মিত চলছে। এছাড়া ইন্টারন্যাশনাল ক্রাইমস (ট্রাইব্যুনালস) (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট, ২০২৬-এর মাধ্যমে—? জাতিসংঘ ও মানবাধিকার সংস্থার প্রতিনিধিদের বিচার পর্যবেক্ষণের সুযোগ? ভার্চুয়াল শুনানির ব্যবস্থা? ডিজিটাল সাক্ষ্যপ্রমাণ গ্রহণ? অতিরিক্ত সাক্ষী ও নতুন প্রমাণ উপস্থাপনের সুযোগ? বিচার চলাকালে অন্তর্বর্তী আপিল হলেও কার্যক্রম অব্যাহত রাখার বিধান? পলাতক আসামির সম্পদ ফ্রিজ বা বাজেয়াপ্ত করার ক্ষমতা যুক্ত করা হয়েছে। তিনি আরও বলেন, আসামির আত্মপক্ষ সমর্থন, আইনজীবীর সঙ্গে গোপন যোগাযোগ, প্রয়োজন হলে সরকারি খরচে দোভাষী, সাক্ষী ও ভুক্তভোগীদের সুরক্ষার ব্যবস্থাও নতুন আইনে নিশ্চিত করা হয়েছে।