ডিএসই কনভেনশন সেন্টারে এনপলি গ্রুপের বার্ষিক পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত
দেশের নির্মাণ ও বিল্ডিং ম্যাটেরিয়ালস খাতের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান এনপলি গ্রুপ রাজধানীর ডিএসই কনভেনশন সেন্টারে জাঁকজমকপূর্ণ আয়োজনে 'বার্ষিক পরিবেশক সম্মেলন-২০২৬' অনুষ্ঠিত করেছে।
দিনব্যাপী আয়োজিত এই সম্মেলনে দেশের বিভিন্ন জেলা ও অঞ্চল থেকে ৪৫০-এরও বেশি পরিবেশক অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে কোম্পানির ব্যবসায়িক সাফল্যে গুরুত্বপূর্ণ অবদান রাখা জাতীয় ও জোনাল পর্যায়ের সেরা পরিবেশকদের বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সম্মেলনে এনপলি গ্রুপের বিভিন্ন বিভাগের পরিবেশকদের সঙ্গে প্রতিষ্ঠানের চলমান ব্যবসায়িক কার্যক্রম, বাজার সম্প্রসারণের কৌশল, নতুন পণ্যের পরিকল্পনা এবং ভবিষ্যৎ ব্যবসায়িক দিকনির্দেশনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় এনপলি পাইপ অ্যান্ড ফিটিংস, ডোর অ্যান্ড শিট, ওয়াটার ট্যাংক, বাথরুম ফিটিংস এবং হাউজহোল্ড বিভাগের পরিবেশকদের জন্য নতুন ব্যবসায়িক সুযোগ ও বাজার সম্প্রসারণের বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হয়।
এছাড়া পরিবেশক, রিটেইলার এবং মিস্ত্রিদের দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ ও পেশাগত সহায়তার লক্ষ্যে কোম্পানির নেওয়া একাধিক নতুন উদ্যোগও সম্মেলনে উপস্থাপন করা হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও অংশীদারদের সঙ্গে সমন্বয় জোরদার করে উন্নতমানের পণ্য ও সেবা নিশ্চিত করার মাধ্যমে দেশের নির্মাণশিল্পে আরও বড় ভূমিকা রাখতে কাজ করবে এনপলি গ্রুপ।