রোববার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

কসবায় চলন্ত বাসের চাকা পাংচার, খাদে উল্টে আহত অন্তত ১২ যাত্রী

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় চলন্ত যাত্রীবাহী বাসের চাকা পাংচার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে পড়েছে। এ ঘটনায় অন্তত ১২ জন যাত্রী আহত হয়েছেন

রোববার (২৬ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার খাড়েরা ইউনিয়নের গোলাসার এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দিগন্ত পরিবহনের একটি লোকাল বাস কসবার কুটি এলাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ার কাউতলী বাসস্ট্যান্ডের উদ্দেশ্যে যাচ্ছিল। পথে গোলাসার এলাকায় পৌঁছালে বাসটির একটি চাকা হঠাৎ পাংচার হয়ে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি মহাসড়কের পাশের খাদে উল্টে পড়ে।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজ শুরু করেন এবং আহত যাত্রীদের বিভিন্ন হাসপাতালে পাঠান। আহতদের পরিচয় ও তাদের বর্তমান শারীরিক অবস্থা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের পাশাপাশি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কাজ চলছে।

দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

রোববার, ২৬ জুলাই ২০২৬

কসবায় চলন্ত বাসের চাকা পাংচার, খাদে উল্টে আহত অন্তত ১২ যাত্রী

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x