বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

‘শেখ হাসিনা আইতাছে’ স্লোগানে মিছিল, ছাত্রলীগের ১৭ কর্মী আ/ট/ক

নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের ঝটিকা মিছিল

কুমিল্লা নগরে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের ঝটিকা মিছিলের ঘটনায় ১৭ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে নগরের চকবাজার-সংলগ্ন নুরপুর তেলিকোনা সড়কে মিছিলটি অনুষ্ঠিত হয়। এতে ‘শেখ হাসিনা আইতাছে’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয় বলে জানা গেছে।

কুমিল্লা জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান জানান, শুক্রবার দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিটের মধ্যে জুমার নামাজের খুতবা চলাকালে কয়েকজন ব্যক্তি নুরপুর তেলিকোনা সড়কে মিছিল করেন। মিছিলটি প্রায় ৩০ সেকেন্ড থেকে এক মিনিট স্থায়ী হয়েছিল। পরে অংশগ্রহণকারীরা দ্রুত স্থান ত্যাগ করেন।

তিনি জানান, ঘটনার ভিডিও পর্যালোচনা করে নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৭ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, আটক ব্যক্তিদের মধ্যে কাইয়ুম নামে নিষিদ্ধ ছাত্রলীগের এক কর্মী রয়েছেন। তিনি ছাত্রলীগের কুমিল্লা মহানগর শাখার কর্মী এবং মহানগর আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ শাখার সভাপতি ও সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের অনুসারী বলে পুলিশ জানিয়েছে।

কাইয়ুমের বাড়ি কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের সাওয়ালপুর পূর্বপাড়া এলাকায়। তাঁর সঙ্গে মিছিলে অংশ নেওয়ার অভিযোগে আজিজুর রহমান, হাসিব ও জামিল ইসলামসহ মোট ১৭ জনকে আটক করা হয়েছে।

মিছিলের একটি ভিডিও শুক্রবার সন্ধ্যার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে অংশগ্রহণকারীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। তাদের কয়েকজনের হাতে লাঠি এবং মুখে মাস্ক ছিল বলেও ভিডিওতে দেখা গেছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, শুক্রবার দুপুরে সড়কটিতে কয়েকজন যুবককে প্রথমে স্বাভাবিকভাবে চলাফেরা করতে দেখা যায়। পরে তারা হঠাৎ একটি ব্যানার বের করে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিল শুরু করেন। অল্প সময়ের মধ্যেই তারা ঘটনাস্থল ছেড়ে চলে যান।

পুলিশ কর্মকর্তা লুৎফর রহমানের দাবি, বিদেশে অবস্থানরত আ ক ম বাহাউদ্দিন বাহারের মেয়ে তাহসিন বাহারের সঙ্গে কাইয়ুমের হোয়াটসঅ্যাপে নিয়মিত যোগাযোগ ছিল। তার নির্দেশনায় কুমিল্লায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি এবং মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে মিছিলটি করা হয়ে থাকতে পারে বলে পুলিশের ধারণা।

পুলিশের ভাষ্য অনুযায়ী, কাইয়ুমের মুঠোফোনে এ-সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ কথোপকথন পাওয়া গেছে। সেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে।

ঘটনাটি নিয়ে তদন্ত চলছে। মিছিলের উদ্দেশ্য এবং এর সঙ্গে অন্য কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার কথা জানিয়েছে পুলিশ।

বিষয় : আটক বাংলাদেশ ছাত্রলীগ ঝটিকা মিছিল

বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

‘শেখ হাসিনা আইতাছে’ স্লোগানে মিছিল, ছাত্রলীগের ১৭ কর্মী আ/ট/ক

প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x