বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ
Topic Ads 1
‘শেখ হাসিনা আইতাছে’ স্লোগানে মিছিল, ছাত্রলীগের ১৭ কর্মী আ/ট/ক

‘শেখ হাসিনা আইতাছে’ স্লোগানে মিছিল, ছাত্রলীগের ১৭ কর্মী আ/ট/ক

কুমিল্লা নগরে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের ঝটিকা মিছিলের ঘটনায় ১৭ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে নগরের চকবাজার-সংলগ্ন নুরপুর তেলিকোনা সড়কে মিছিলটি অনুষ্ঠিত হয়। এতে ‘শেখ হাসিনা আইতাছে’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয় বলে জানা গেছে। কুমিল্লা জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান জানান, শুক্রবার দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিটের মধ্যে জুমার নামাজের খুতবা চলাকালে কয়েকজন ব্যক্তি নুরপুর তেলিকোনা সড়কে মিছিল করেন। মিছিলটি প্রায় ৩০ সেকেন্ড থেকে এক মিনিট স্থায়ী হয়েছিল। পরে অংশগ্রহণকারীরা দ্রুত স্থান ত্যাগ করেন। তিনি জানান, ঘটনার ভিডিও পর্যালোচনা করে নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৭ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, আটক ব্যক্তিদের মধ্যে কাইয়ুম নামে নিষিদ্ধ ছাত্রলীগের এক কর্মী রয়েছেন। তিনি ছাত্রলীগের কুমিল্লা মহানগর শাখার কর্মী এবং মহানগর আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ শাখার সভাপতি ও সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের অনুসারী বলে পুলিশ জানিয়েছে। কাইয়ুমের বাড়ি কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের সাওয়ালপুর পূর্বপাড়া এলাকায়। তাঁর সঙ্গে মিছিলে অংশ নেওয়ার অভিযোগে আজিজুর রহমান, হাসিব ও জামিল ইসলামসহ মোট ১৭ জনকে আটক করা হয়েছে। মিছিলের একটি ভিডিও শুক্রবার সন্ধ্যার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে অংশগ্রহণকারীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। তাদের কয়েকজনের হাতে লাঠি এবং মুখে মাস্ক ছিল বলেও ভিডিওতে দেখা গেছে। স্থানীয় প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, শুক্রবার দুপুরে সড়কটিতে কয়েকজন যুবককে প্রথমে স্বাভাবিকভাবে চলাফেরা করতে দেখা যায়। পরে তারা হঠাৎ একটি ব্যানার বের করে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিল শুরু করেন। অল্প সময়ের মধ্যেই তারা ঘটনাস্থল ছেড়ে চলে যান। পুলিশ কর্মকর্তা লুৎফর রহমানের দাবি, বিদেশে অবস্থানরত আ ক ম বাহাউদ্দিন বাহারের মেয়ে তাহসিন বাহারের সঙ্গে কাইয়ুমের হোয়াটসঅ্যাপে নিয়মিত যোগাযোগ ছিল। তার নির্দেশনায় কুমিল্লায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি এবং মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে মিছিলটি করা হয়ে থাকতে পারে বলে পুলিশের ধারণা। পুলিশের ভাষ্য অনুযায়ী, কাইয়ুমের মুঠোফোনে এ-সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ কথোপকথন পাওয়া গেছে। সেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে। মিছিলের উদ্দেশ্য এবং এর সঙ্গে অন্য কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার কথা জানিয়েছে পুলিশ।

সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় যুবলীগ নেত্রী আটক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সোনামসজিদ ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় সুলতানা বেগম (৩৫) নামে জেলা যুব মহিলা লীগের এক নেত্রীকে আটক করেছে বিজিবি।  বুধবার (২১ অক্টেবার) বিকেলে সোনামসজিদ জিরো পয়েন্ট এলাকা থেকে আটক করা হয় তাকে। পরে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।  এদিন রাতে বিজিবির ৫৯ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু এ তথ্য নিশ্চিত করে বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিষিদ্ধ সংগঠন মহিলা যুবলীগের নেত্রী সুলতানা বেগমকে আটক করা হয়। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। বিজিবির জিজ্ঞাসাবাদে সুলতানা নিজেকে চাঁপাইনবাবগঞ্জ জেলা যুব মহিলা লীগের কোষাধ্যক্ষ হিসেবে দাবি করেছেন। প্রাথমিকভাবে তার বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় একটি নাশকতার মামলা রয়েছে বলে জানতে পেরেছে বিজিবি বলেও উল্লেখ করেন তিনি। আটক সুলতানা বেগম চাঁপাইনবাবগঞ্জ জেলা যুব মহিলা লীগের কোষাধ্যক্ষ। তিনি সদর উপজেলার শেয়ালা কলোনি এলাকার জুলমত আলীর মেয়ে। এ বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, বিজিবি একজন যুবলীগ নেত্রীকে আমাদের কাছে হস্তান্তর করেছে। আইনি পদক্ষেপ চলমান রয়েছে বলেও উল্লেখ করেন ওসি।  

সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় যুবলীগ নেত্রী আটক

ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে যুবক আটক

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক ভিডিওতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে অকথ্য ভাষায় কটূক্তির অভিযোগে সঞ্জয় কুমার দাস (২৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে মেহেরপুর শহরের গড়পুকুর এলাকা থেকে তাঁকে আটক করা হয়। সঞ্জয় মেহেরপুর সদর উপজেলার গোভিপুর গ্রামের হিরণ কুমার দাসের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে সঞ্জয় নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেন। এতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তি করা হয় বলে অভিযোগ পুলিশের। ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি পুলিশের নজরে আসে। পরে অভিযান চালিয়ে গড়পুকুর এলাকা থেকে সঞ্জয়কে আটক করা হয়। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবীর বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগে সঞ্জয় কুমার দাসকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে যুবক আটক

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ১

রাজধানীর শাহআলীতে ছুরিকাঘাতে মেহেদী হাসান (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শাহআলী মহিলা কলেজের সামনে সড়কে এ ঘটনা ঘটে। গুরুতর আহত মেহেদীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তার মৃত্যু হয়। সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেন শাহআলী থানার উপপরিদর্শক (এসআই) আতোয়ার রহমান। নিহত মেহেদীর বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ গ্রামে। তার বাবার নাম মো. আলম। তিনি বর্তমানে মিরপুর থানার বড়বাগ এলাকায় থাকতেন। সাইনবোর্ড তৈরির কাজ করতেন মেহেদী। এসআই আতোয়ার রহমান জানান, মধ্যরাতে শাহআলী মহিলা কলেজের সামনের সড়ক থেকে চাকুসহ একজনকে আটক করা হয়। এর কিছুক্ষণ পর পুলিশ জানতে পারে, ওই ব্যক্তি পাশেই এক যুবককে ছুরিকাঘাত করেছেন। পরে আহত যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এটি ছিনতাইয়ের ঘটনা, নাকি পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান এসআই আতোয়ার রহমান।  

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ১

চট্টগ্রামে দুই শিশুর পেটে মিলল সাড়ে ৭ হাজার ইয়াবা

মারাত্মক স্বাস্থ্যঝুঁকির মধ্যে ৯ ও ১২ বছর বয়সী দুই শিশুর পেটে করে চট্টগ্রামে পাচার করা হচ্ছিল সাড়ে ৭ হাজারের বেশি ইয়াবা। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার (৫ সেপ্টেম্বর) চট্টগ্রামের আনোয়ারা উপজেলার তৈলারদ্বীপে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে এক নারীসহ দুই শিশুকে আটক করে র‍্যাব-৭। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পর পয়োনিষ্কাশনের মাধ্যমে ধাপে ধাপে শিশু দুটির পেট থেকে এসব ইয়াবা বের করে আনা হয়। আটক দুই শিশুর নাম শাহরিয়ার (১২) ও আবু বকর (৯)। তাদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। র‍্যাবের দাবি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ এড়াতে অপরাধী চক্র শিশুদের ব্যবহার করে ইয়াবা পাচারের এই বিপজ্জনক পথ বেছে নিয়েছে। র‍্যাব-৭ এর অধিনায়ক মো. লে. কর্নেল মো. মোস্তাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘বাচ্চা দুটির পেটের ভেতর থেকে এখন পর্যন্ত প্রায় ৭ হাজার ইয়াবা পাওয়া গেছে। ক্যাপসুলের ভেতরে এসব ইয়াবা ছিল। একেকটি ক্যাপসুলে ৪০ থেকে ৫০টি করে ইয়াবা পাওয়া গেছে। উদ্ধার হওয়া ইয়াবার গণনা চলছে। গণনা শেষে প্রকৃত সংখ্যা জানা যাবে।’ তিনি বলেন, বর্তমানে দুই শিশু সুস্থ আছে। তবে তাঁদের হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর তাঁদের জিজ্ঞাসাবাদ করে ইয়াবা পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা করা হবে। র‍্যাবের অধিনায়ক আরও বলেন, আটক নারীর সঙ্গে দুই শিশুর কোনো রক্তের সম্পর্ক নেই বলে প্রাথমিকভাবে জানা গেছে। ওই নারীই শিশু দুটিকে সঙ্গে করে নিয়ে এসেছিলেন। র‍্যাব সূত্রে জানা গেছে, শিশু দুটির সঙ্গে কথা বলে তাঁরা জানতে পেরেছেন, ইয়াবা পাচারের জন্য একজন ব্যক্তি তাঁদের জনপ্রতি ৪ হাজার টাকা করে মোট ৮ হাজার টাকা দিয়েছিলেন। চট্টগ্রামে চালান পৌঁছে দেওয়ার পর তাঁদের আরও টাকা দেওয়ার কথা ছিল। এর আগেও তাঁরা দুবার পেটের ভেতরে করে ইয়াবা নিয়ে চট্টগ্রামে এসেছিল বলে র‍্যাবকে জানিয়েছে। শনিবার দিবাগত রাত ২টার দিকে দুই শিশুসহ ওই নারীকে চমেক হাসপাতালে নেওয়া হয়। পরে শিশু দুটিকে পেডিয়াট্রিক সার্জারি বিভাগে ভর্তি করা হয়। গতকাল রোববার বিকেল পৌনে ৫টা পর্যন্ত শিশু দুটির পেট থেকে প্রায় ৬ হাজার ইয়াবা বের করে আনা হয়। এরপর রাতের দিকে তাঁদের পেট থেকে ক্যাপসুলে থাকা সাড়ে ৭ হাজারের বেশি ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে র‍্যাব সূত্রে জানা যায়। এক্স-রে করে শিশু দুটির পেটের ভেতরে বিপুলসংখ্যক সন্দেহজনক বস্তুর উপস্থিতি শনাক্ত করা হয়েছিল। পরবর্তী এক্স-রেতে তাঁদের পেট পরিষ্কার পাওয়া যায়। চট্টগ্রাম সিভিল সার্জন মোহাম্মদ সাজেদুর রহমান বলেন, সাধারণত ইয়াবা প্লাস্টিকে পেঁচিয়ে ছোট ছোট ক্যাপসুলের মতো বানিয়ে গিলে পেটে নেওয়া হয়। এভাবে মাদক বহন করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কোনো ক্যাপসুল দুর্ঘটনাবশত অন্ত্রে আটকে গেলে বা ফুটো হয়ে গেলে বহনকারীর গুরুতর শারীরিক জটিলতা এমনকি মৃত্যুও হতে পারে। তিনি বলেন, ক্যাপসুলের ভেতরের মাদকদ্রব্য শরীরে ছড়িয়ে পড়লে দ্রুত বিষক্রিয়া হতে পারে। এ ধরনের পরিস্থিতিতে জরুরি চিকিৎসার প্রয়োজন হয়। র‍্যাব-৭-এর অধিনায়ক জানান, শিশু দুটিকে হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাঁদের কাছ থেকে তথ্য নিয়ে ইয়াবা পাচারের সঙ্গে জড়িত চক্রের সদস্যদের শনাক্ত ও আইনের আওতায় আনার চেষ্টা করা হবে। এ ঘটনায় আজ সোমবার বিস্তারিত ব্রিফিং করা হবে বলেও জানান তিনি।

চট্টগ্রামে দুই শিশুর পেটে মিলল সাড়ে ৭ হাজার ইয়াবা

কিশোরগঞ্জ জেলা আ.লীগের সাবেক প্রচার সম্পাদক আটক

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কিশোরগঞ্জ জেলা শাখার সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক আনোয়ার কামালসহ পাঁচজনকে আটক করেছে সদর মডেল থানা পুলিশ। শুক্রবার রাতে সদর উপজেলার যশোদল এলাকা থেকে তাঁদের আটক করা হয়। সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) শেখর রঞ্জন পাল জানান, যশোদল এলাকায় গোপন বৈঠক করার সময় আনোয়ার কামালসহ পাঁচজনকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এর আগে বৈষম্যবিরোধী মিছিলে হামলার ঘটনায় দায়ের করা মামলায় ২০২৪ সালের ২১ নভেম্বর আনোয়ার কামালকে সদর উপজেলার বগাদিয়া এলাকার নিজস্ব মৎস্য খামার থেকে র্যা ব গ্রেপ্তার করেছিল। পরে বেশ কিছুদিন কারাভোগের পর তিনি জামিনে মুক্তি পান।

কিশোরগঞ্জ জেলা আ.লীগের সাবেক প্রচার সম্পাদক আটক

গভীর রাতে পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক নারীসহ আটক

শেরপুরে জেলা পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মো. রুস্তম আলীকে এক নারীসহ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে শহরের নবীনগর এলাকায় পাসপোর্ট অফিস ভবনের তৃতীয় তলায় কর্মকর্তার আবাসিক কক্ষ থেকে তাদের থানায় নেওয়া হয়।শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে পাসপোর্ট অফিসের ভেতরে সহকারী পরিচালকের আবাসিক অংশে এক নারীকে প্রবেশ করতে দেখা যায়। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে সন্দেহ তৈরি হলে তারা পুলিশকে খবর দেন।পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সহকারী পরিচালক ও ওই নারীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়। স্থানীয়দের দাবি, ভবনের একটি টেবিলের ওপর খালি মদের বোতলও পাওয়া গেছে। এ নিয়ে সেখানে মদ্যপানের অভিযোগের কথাও ওঠে। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।পুলিশের জিজ্ঞাসাবাদে ওই নারী নিজেকে অবিবাহিত বলে পরিচয় দেন। তিনি দাবি করেন, রুস্তম আলী তার দূরসম্পর্কের দুলাভাই এবং বেড়াতে এসেছিলেন। তবে গভীর রাতে একই কক্ষে অবস্থানের কারণ সম্পর্কে তিনি স্পষ্ট কোনো ব্যাখ্যা দিতে পারেননি বলে জানা গেছে।অন্যদিকে রুস্তম আলী দাবি করেন, রাত সাড়ে ১০টার দিকে ওই নারীকে ভেতরে প্রবেশ করানোর সময় হয়তো দু-একজন তাকে দেখেছিলেন। পরে কয়েকজন ব্যক্তি ভেতরে ঢুকে ওই নারীকে ‘দুই নম্বর’ বলে তার কাছে পাঁচ লাখ টাকা দাবি করেন।শেরপুর সদর থানার ওসি মো. সোহেল রানা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে থানায় নিয়ে আসে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ওই নারী সহকারী পরিচালকের দূরসম্পর্কের শালী। তার বাড়ি কুষ্টিয়ার মিরপুর এলাকায়। প্রাথমিকভাবে তার নাম ওজিলা বলে জানা গেছে।ওসি আরও বলেন, সরকারি পাসপোর্ট কার্যালয়ের আবাসিক ভবনে গভীর রাতে দুজনের অবস্থানের বিষয়টি জানার পর নিরাপত্তার দিক বিবেচনায় তাদের রাত আড়াইটার দিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। বিষয়টি তদন্ত করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ ও তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

গভীর রাতে পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক নারীসহ আটক