বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

ক্ষতিকর উপাদান সন্দেহে ১৩৫ টন চালের নমুনা পরীক্ষা

ক্ষতিকর উপকরণ আছে কিনা নিশ্চিত হতে ভারত থেকে আমদানি করা ১৩৫ টন চালের নমুনা অধিকতর পরীক্ষার জন্য বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে পাঠনো হয়েছে।

ভারত থেকে সরকারিভাবে (জিটুজি) পদ্ধতিতে আমদানি করা এসব চালের নমুনা গত ১৭ আগস্ট চট্টগ্রামের  হালিশহর সিএসডি  (কেন্দ্রীয় খাদ্য গুদাম)  থেকে সংগ্রহ করে অধিকতর পরীক্ষার জন্য ধান গবেষণা ইনস্টিটিউটে পাঠানো হয়। এই চালে আফলাটক্সিনের মতো ক্ষতিকারক উপাদান থাকতে পারে- এমন সন্দেহ থেকে অধিকতর পরীক্ষার উদ্যোগ নেয় খাদ্য অধিদপ্তর।

গাজীপুরের ধান গবেষণা ইনস্টিটিউটের শস্যমান ও পুষ্টি বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শরীফা সুলতানা দীপ্তি  বলেন, আমরা পরীক্ষার রিপোর্ট খাদ্য বিভাগের কাছে পাঠিয়ে দিয়েছি। শুধু আফলাটক্সিন নয়, স্টেপ বাই স্টেপ প্রতিটি বিষয় আমরা দেখেছি। যেটা পাওয়া যাচ্ছে, সেটা আমাদের যে লেবেল আছে সেটা পার হয়ে যায়নি। তাই এ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই।

গুদামটির ব্যবস্থাপক ইকবাল মাহমুদ বলেন, খাদ্য বিভাগের একটি টিম এসে ১৩৫ টন চালের নমুনা পরীক্ষার জন্য নিয়ে যায়।  চালানটি থেকে এসব চাল আলাদা করা হয়। নমুনা সংগ্রহের পর এসব চালের বিতরণ স্থগিত রাখার নির্দেশনা দেওয়া হয় খাদ্য বিভাগ থেকে। সেই অনুযায়ী, আমরা এসব চালের বিতরণ স্থগিত রেখেছি।

জানা গেছে, ভারত থেকে একটি জাহাজে খাদ্য চালানটি আমদানি করা হয়। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছানোর পর ২৪ ও ২৫ জুলাই সেগুলো খালাস করা হয়। তবে নিম্নমান এবং ক্ষতিকর উপাদান থাকতে পারে সন্দেহে ১৩৫ টন চাল থেকে নমুনা সংগ্রহ করে অধিকতর পরীক্ষার জন্য পাঠানো হয়।

গত ১৭ আগস্ট গাজীপুরের ধান গবেষণা ইনস্টিটিউটের শস্যমান ও পুষ্টি বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শরীফা সুলতানা দীপ্তির নেতৃত্বে দুই সদস্যের একটি দল চট্টগ্রামে আসে। দলটি হালিশহর ও দেওয়ানহাট সিএসডির কয়েকটি স্তূপ থেকে নমুনা সংগ্রহ করে।

খাদ্য বিভাগের চট্টগ্রামের চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রক মো. সাকিব রেজওয়ান জানান, আমদানি করা চালের একটি চালানের অল্প কিছু চালে আফলাটক্সিনের পরিমাণ কিছুটা বেশি থাকায় অধিকতর পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়।

বিডি প্রতিদিন/ আনাই

বিষয় : চালের নমুনা পরীক্ষা

বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

ক্ষতিকর উপাদান সন্দেহে ১৩৫ টন চালের নমুনা পরীক্ষা

প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x