বহুল আলোচিত অ্যাকশন-থ্রিলার সিনেমা ‘অপারেশন অগ্নিপথ’ অবশেষে সবরকম জটিলতার মেঘ কেটে পর্দায় আসছে। প্রায় এক দশকের অপেক্ষার পর ঢালিউড কিং শাকিব খানের এ সিনেমাটি নতুনরূপে পর্দায় আসছে। অস্ট্রেলিয়ায় প্রথম ধাপের দৃশ্যধারণ ও টিজার প্রকাশের পর একসময় দর্শকহৃদয়ে ব্যাপক উন্মাদনা ছড়িয়েছিল ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমাটি। যদিও এ সিনেমাটি এক দশক আগে মুক্তির কথা থাকলেও অভ্যন্তরীণ নানা জটিলতা ও টানাপোড়েনে হুট করে মাঝপথে থেমে যায় এর নির্মাণকাজ। দীর্ঘ বিরতি শেষে সেই স্থবিরতা ভেঙে সিনেমাটি নতুন রূপে আলোর মুখ দেখতে যাচ্ছে ‘অপারেশন অগ্নিপথ’। গণমাধ্যম সূত্রে জানা গেছে, বর্তমান সময় ও আধুনিক সিনেমাপ্রেমী দর্শকচাহিদার কথা ভেবে সিনেমাটির মূল গল্পে সংশোধন ও নতুন উপাদান যুক্ত করা হবে। প্রযোজক, পরিচালক ও শাকিব খান— তিন পক্ষই প্রকল্পটি নতুন পরিকল্পনায় নতুন রূপে শুরু করার নীতিগত সিদ্ধান্তে একমত হয়েছেন। গল্পের পরিমার্জনের পাশাপাশি অভিনয়শিল্পী তালিকাতেও কিছু রদবদল আনার কথা তারা ভেবেছেন। আর এ সিনেমাটির পুরো আয়োজনের কেন্দ্রবিন্দুতে বরাবরের মতোই থাকছেন কিং খান। আগামী বছর থেকেই ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমাটির মূল দৃশ্যধারণ শুরু করার পরিকল্পনা নিয়েছেন নির্মাতারা। ২০২৭ সালের ঈদের বাইরের কোনো একটি সুবিধাজনক সময়ে দেশজুড়ে প্রেক্ষাগৃহে আনুষ্ঠানিকভাবে মুক্তি পাবে এ সিনেমাটি। ভার্টেক্স মিডিয়ার ব্যানারে জানে আলমের প্রযোজনায় নির্মিতব্য এ ছবিটি পরিচালনা করছেন আশিকুর রহমান। আধুনিক নির্মাণ কৌশল ও নতুন রূপে শাকিব খানের এই প্রত্যাবর্তন ঢালিউডের বিনোদন অঙ্গনে নতুন আলোচনা সৃষ্টি করেছে।
শিশুশিল্পী হিসেবে অভিনয়জগতে পা রেখেছিলেন লাবণ্য চৌধুরী। দেখতে দেখতে পেরিয়ে গেছে এক যুগেরও বেশি সময়। দীর্ঘ এই পথচলায় নানা ধরনের চরিত্রে অভিনয় করে নিজের জায়গা তৈরি করেছেন তিনি। সম্প্রতি অভিনয় করেছেন ওয়েব ফিল্ম ‘মিশন ডিডিএলজে’-তে। নতুন এই কাজ, অভিনয়জীবনের অভিজ্ঞতা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেছেন তিনি।‘মিশন ডিডিএলজে’-তে অভিনয় করছেন। আপনার চরিত্রটি সম্পর্কে জানতে চাই।এখানে আমার চরিত্রের নাম দিয়া। সে খুব চঞ্চল একটা মেয়ে। তবে নব্বই দশকের প্রেমের গল্পের প্রতি তার আলাদা ধরনের আকর্ষণ রয়েছে। সে ওই সময়ের মতো একটি প্রেমের গল্প ও জীবন চায়। সেই স্বপ্ন থেকেই নিজের মতো করে সেই সময়ের প্রেমের আবহ তৈরি করার চেষ্টা করতে থাকে। নির্মাতা আসিফ জাহাঙ্গীর অর্ক ভাইয়া গল্পটি দারুণভাবে উপস্থাপন করেছেন। আর ‘মিশন ডিডিএলজে’ নামটির অর্থ কী, সেটি দর্শক সিনেমাটি দেখলেই বুঝতে পারবেন।এখন নিয়মিতই বিভিন্ন ওটিটি কনটেন্ট মুক্তি পাচ্ছে। এর মধ্যে ‘মিশন ডিডিএলজে’ দর্শক কেন দেখবেন?এই কনটেন্টের মধ্যে অনেকগুলো লেয়ার আছে। এর অন্যতম হলো নব্বই দশকের একটি মিষ্টি প্রেমের গল্প। যারা নব্বই দশকের গল্প পছন্দ করেন কিংবা সেই সময়ের প্রেমের একটা আলাদা অনুভূতি পেতে চান, তারা আমাদের গল্পটি দেখতে পারেন। সবচেয়ে বড় বিষয়, এখানে নব্বই দশকের অনেক সিনেমার রেফারেন্স রয়েছে। ফলে দর্শকের জন্য গল্পের মধ্যে নস্টালজিয়ার একটা ব্যাপারও থাকবে।নব্বই দশকের প্রেমের গল্প হওয়ায় চরিত্রটি ধারণ করতে কোনো চ্যালেঞ্জ ছিল?সেভাবে কোনো চ্যালেঞ্জ ছিল না। কারণ, এখানে মূল চরিত্রটি বর্তমান সময়ের একটি ছেলে-মেয়ে, যে নব্বই দশকের মেয়ের মতো জীবনযাপন করতে এবং সেই সময়ের মতো প্রেমের গল্প পেতে চায়। তাই আমাকে সরাসরি নব্বই দশকের কোনো চরিত্র ধারণ করতে হয়নি। যদি সত্যিকার অর্থেই ওই সময়ের একটি মেয়ের চরিত্রে অভিনয় করতে হতো, তাহলে চ্যালেঞ্জটা হয়তো আরও বেশি থাকত।বর্তমানে অভিনয়ের কোন মাধ্যমে বেশি মনোযোগ দিতে চান?নাটকে আগে খুব একটা কাজ করা হয়নি। মূলত পড়াশোনার চাপ ছিল। এখন সেই চাপ কিছুটা কমেছে। তাই আপাতত নাটকে একটু বেশি মনোযোগ দিতে চাই। তবে ভালো গল্প ও ভালো চরিত্র পেলে সিনেমা কিংবা ওটিটিতেও অবশ্যই কাজ করতে চাই।‘বনলতা এক্সপ্রেস’ আপনার ক্যারিয়ারে কতটা গুরুত্বপূর্ণ?‘বনলতা এক্সপ্রেস’ আমার জীবনের একটি বিরাট মাইলফলক। বলতে গেলে, এটি আমার ক্যারিয়ারে ১০-এ ১০ পাওয়ার মতো একটি সিনেমা। এই কাজটির জন্যই আমি সবচেয়ে বেশি দর্শক প্রতিক্রিয়া পেয়েছি। বিশেষ করে মিডিয়ায় আমার যোগাযোগটা আরও ভালো হয়েছে। পাশাপাশি সেখানে অনেক গুণী শিল্পী কাজ করেছেন। তাদের সঙ্গে কাজ করতে গিয়ে অনেক কিছু শেখার সুযোগ পেয়েছি, যা আমার অভিনয়জীবনে গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা হয়ে থাকবে।শুনেছি গায়িকা হওয়ার জন্য গান শিখেছিলেন। শেষ পর্যন্ত অভিনেত্রী হয়ে গেলেন কীভাবে?ছোটবেলায় আমাদের অনেক স্বপ্ন থাকে। কিন্তু জীবনের সব স্বপ্ন তো আর পূরণ হয় না। কয়েক বছর গান শিখেছিলাম। বিশেষ করে আমার মায়ের ইচ্ছা ছিল আমি গান শিখি। কিন্তু পরবর্তী সময়ে গান নিয়ে আর এগিয়ে যাওয়া হয়নি। হয়তো গান আমাকে সেভাবে টানেনি বলেই এমনটা হয়েছে।তবে নাচের প্রতি ছোটবেলা থেকেই আমার আগ্রহ ছিল। নাচ শিখেছি। আর এখন অভিনয় নিয়েই আছি। অভিনয়ই এখন আমার সবচেয়ে বড় জায়গা।অভিনয় নিয়ে নিজের ভবিষ্যৎ ভাবনা কী?মনোযোগ দিয়ে কাজ করে যেতে চাই। আমি মনে করি, সিনেমায় সব সময় নায়িকা চরিত্রেই অভিনয় করতে হবে—এমন কোনো কথা নেই। আমার লক্ষ্য একজন সুঅভিনেত্রী হওয়া। এমন একজন অভিনেত্রী হতে চাই, যিনি বিভিন্ন ধরনের চরিত্রে নিজেকে মানিয়ে নিতে পারবেন এবং নানা ধরনের চরিত্রে অভিনয়ের সক্ষমতা রাখবেন। সামনে আরও ভালো কাজ করার ইচ্ছা রয়েছে। ভালো গল্প, ভালো চরিত্র এবং ভালো নির্মাতাদের সঙ্গে কাজ করে নিজেকে আরও সমৃদ্ধ করতে চাই। অভিনয়ের মাধ্যমে দর্শকের মনে জায়গা করে নেওয়াটাই আমার সবচেয়ে বড় লক্ষ্য।
অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব দেখা যায়। ব্যক্তিগত অভিজ্ঞতা ও জীবন নিয়ে বিভিন্ন সময়ে নিজের ভাবনা ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি।এরই ধারাবাহিকতায় সম্প্রতি এক আবেগঘন পোস্টে সম্পর্কের টানাপোড়েন, মানসিক শান্তি ও আত্মসম্মানের গুরুত্ব নিয়ে নিজের উপলব্ধির কথা জানিয়েছেন প্রভা।পোস্টে তিনি বোঝাতে চেয়েছেন, কোনো সম্পর্ক থেকে সরে আসা মানেই সেই মানুষটির প্রতি আশা বা ভালোবাসা শেষ হয়ে যাওয়া নয়। বরং কখনো কখনো কঠিন বাস্তবতাকে মেনে নিয়ে নিজের মানসিক শান্তি ও আত্মপরিচয়কে গুরুত্ব দেওয়াই প্রয়োজন।প্রভা লেখেন, ভালোবাসার বিনিময়ে কখনোই নিজের মানসিক শান্তি, পরিচয় কিংবা মানসিক সুস্থতা বিসর্জন দেওয়া উচিত নয়। তার ভাষ্য অনুযায়ী, কেউ কেউ কেবল নিজেদের প্রয়োজনেই পাশে থাকে। আবার পরিবারের এমন মানুষও থাকতে পারেন, যারা সীমা লঙ্ঘন করেন কিংবা পাশে থেকেও একজন মানুষকে একাকিত্বের অনুভূতি দেন।তিনি বলেন, মানুষ অনেক সময় পরিস্থিতি বদলে যাবে—এই আশায় সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করতে থাকে। কিন্তু একপর্যায়ে দেখা যায়, অন্যকে ধরে রাখতে গিয়ে সে নিজেকেই হারিয়ে ফেলছে।প্রভা আরও লিখেছেন, জীবন থেকে কোনো কিছু সরিয়ে নেওয়া সবসময় নির্মমতার পরিচয় নয়। কখনো এটি সাহসের সিদ্ধান্তও হতে পারে। মিথ্যা ভান করে থাকার চেয়ে সত্যকে গ্রহণ করা এবং নীরব যন্ত্রণার চেয়ে আত্মসম্মানকে অগ্রাধিকার দেওয়া জরুরি।তার মতে, কেউ যদি মনে করেন মানুষটি বদলে গেছে, সেটি সবসময় পুরো সত্য নয়। অনেক সময় কাউকে জীবন থেকে দূরে সরিয়ে দেওয়া আসলে নিজেকে রক্ষা করার সিদ্ধান্ত।পোস্টের শেষাংশে প্রভা লেখেন, যে জায়গায় বারবার আঘাত পেতে হয়, সেখানে সুস্থ হয়ে ওঠা কঠিন। যে পরিবেশ একজন মানুষের মানসিক পরিসর সংকুচিত করে, সেখানে তার বিকাশও বাধাগ্রস্ত হয়। তাই কোনো সম্পর্ক বা পরিস্থিতি থেকে সরে আসা মানেই কাউকে পরিত্যাগ করা নয়; বরং এটি নিজের আত্মমর্যাদা ফিরে পাওয়ার একটি পথ। প্রভার এই বক্তব্যে সম্পর্কের চেয়ে নিজের মানসিক শান্তি ও আত্মসম্মানকে গুরুত্ব দেওয়ার বার্তাই উঠে এসেছে।
দীর্ঘ আট বছর পর বড় পর্দায় ফিরছেন বলিউড অভিনেত্রী Preity Zinta। অভিনয় থেকে বিরতির কারণ, পরিবারকে সময় দেওয়া এবং নতুন সিনেমায় কাজের অভিজ্ঞতা নিয়ে সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে খোলামেলা কথা বলেছেন তিনি।প্রীতি জানান, অভিনয় থেকে দূরে থাকলেও এই সময়টায় কাজকে তিনি মিস করেননি। কারণ তার পুরো মনোযোগ ছিল পরিবার ও সন্তানদের ঘিরে।তার ভাষায়, “সত্যি বলতে আমি অভিনয়কে মিস করিনি। পরিবার নিয়ে দারুণ সময় কাটছিল। সন্তানদের বড় করে তোলা এবং ব্যক্তিগত জীবনে মন দেওয়াই ছিল আমার সবচেয়ে বড় আনন্দ। ক্যারিয়ারে যত অর্জনই থাকুক না কেন, মা হওয়াই আমার জীবনের সবচেয়ে বড় অর্জন।”১৯৪৭ সালের দেশভাগের প্রেক্ষাপটে নির্মিত ‘বাটওয়ারা ১৯৪৭’ সিনেমায় একজন মুসলিম নারীর চরিত্রে অভিনয় করেছেন প্রীতি। ছবিতে তার স্বামীর চরিত্রে রয়েছেন Sunny Deol। গল্পে দেখা যাবে, দাঙ্গার সময় তারা নিজেদের লাহোরের বাড়িতে এক হিন্দু নারীকে আশ্রয় দেন।প্রীতির মতে, মা হওয়ার অভিজ্ঞতা চরিত্রটি উপলব্ধি করতে তাকে অনেক সাহায্য করেছে।তিনি বলেন, “এ কারণেই সিনেমাটির সঙ্গে নিজেকে যুক্ত করতে পেরেছি। এখন ২০২৬ সাল হলেও আমার কাছে পরিবারের গুরুত্ব সবার আগে। তাহলে ভাবুন, ১৯৪৭ সালে মানুষের কাছে পরিবারের মূল্য কতটা ছিল। সেই সময়ের দৃষ্টিভঙ্গি থেকেই চরিত্রটিকে বুঝতে পেরেছি।”আট বছর পর ক্যামেরার সামনে দাঁড়ানো সহজ ছিল না বলেও স্বীকার করেন এই অভিনেত্রী। তিনি জানান, পরিচালক Rajkumar Santoshi শুটিংয়ের প্রথম দিনেই ছবির সবচেয়ে কঠিন আবেগঘন দৃশ্য ধারণের সিদ্ধান্ত নেন।প্রীতি বলেন, “প্রথম দিন সবচেয়ে কঠিন দৃশ্যটি রেখে রাজকুমার সন্তোষী আমাকে যেন নির্যাতনই করেছিলেন। আমি শুধু সানি দেওলের দিকে তাকিয়ে ছিলাম। এতটাই নার্ভাস ছিলাম যে কাঁপছিলাম। তখন সানি দেওলই আমাকে সাহস জুগিয়েছিলেন।” তিনি আরও জানান, পুরো রাত শুটিং চলেছিল। লুক টেস্টের পরদিন সংলাপ অনুশীলন করে ক্যামেরার সামনে দাঁড়ানোর পর ধীরে ধীরে আত্মবিশ্বাস ফিরে আসে এবং কাজ সহজ হয়ে যায়।
নেত্রকোনায় ১৫ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এর আগে স্থানীয়ভাবে অনুষ্ঠিত একটি সালিশে তাকে ৫ লাখ টাকা জরিমানা করা হলেও শেষ পর্যন্ত আইনের আশ্রয় নিয়েছে ভুক্তভোগীর পরিবার।মঙ্গলবার (৪ আগস্ট) রাতে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে নেত্রকোনা মডেল থানায় মামলাটি দায়ের করেন। ঘটনার পর থেকেই অভিযুক্ত রিপন মিয়া পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।মামলার এজাহার অনুযায়ী, ভুক্তভোগী স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। অভিযুক্ত রিপন মিয়া নেত্রকোনা সদর উপজেলার দক্ষিণ বিশিউড়া গ্রামের মঞ্জিল মিয়ার ছেলে। তবে কয়েক বছর ধরে তিনি পার্শ্ববর্তী নন্দুরা গ্রামে বসবাস করছিলেন।পেশায় কাঠমিস্ত্রি হলেও ২০১৬ সাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও নির্মাণের মাধ্যমে পরিচিতি পান রিপন মিয়া। ‘হাই আই এম রিপন ভিডিও’ এবং ‘আই লাভ ইউ, এটাই বাস্তব’ সংলাপভিত্তিক ভিডিওর মাধ্যমে তিনি জনপ্রিয়তা অর্জন করেন। ২০১৯ সালে খোলা তার ‘রিপন মিয়া’ নামের ফেসবুক পেজে বর্তমানে প্রায় ১৯ লাখ অনুসারী রয়েছে।ভুক্তভোগী পরিবারের অভিযোগ, গত শনিবার রাত ৮টার দিকে রিপন মিয়া তাদের বাড়িতে যান। সে সময় স্কুলছাত্রীটি বাড়ির উঠানে রান্নার কাজ করছিল এবং তার বাবা স্থানীয় বাজারে ও মা বাইরে ছিলেন। এ সুযোগে তাকে জোর করে বাড়ির পাশের একটি জঙ্গলে নিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে। পরে মেয়েটির চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যান।পরিবারের দাবি, ভিডিওতে অভিনয়ের প্রলোভন দেখিয়ে রিপন মিয়া দীর্ঘদিন ধরে ওই কিশোরীকে উত্ত্যক্ত করতেন। লোকলজ্জার কারণে প্রথমে বিষয়টি গোপন রাখা হলেও পরে ঘটনা জানাজানি হলে সোমবার রাতে স্থানীয় একটি বাজারে বিএনপির দলীয় কার্যালয়ে সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়।সালিশে উপস্থিত একাধিক ব্যক্তির দাবি, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ফজলুর রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে স্থানীয় বিএনপি, জামায়াত ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সেখানে রিপন মিয়া অভিযোগ স্বীকার করে ক্ষমা চান বলে দাবি করা হয়। পরে তাকে ৫ লাখ টাকা জরিমানা এবং এলাকা ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়।সালিশের কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। অনেকেই ধর্ষণের মতো গুরুতর ফৌজদারি অপরাধের বিচার গ্রাম্য সালিশে করার উদ্যোগকে আইনবহির্ভূত বলে মন্তব্য করেন।এদিকে ঘটনার পর থেকেই রিপন মিয়ার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। তিনি বর্তমানে আত্মগোপনে রয়েছেন।রিপনের স্ত্রী চম্পা আক্তার বলেন, ঘটনার বিস্তারিত তিনি জানেন না। তার স্বামী নিজেকে নির্দোষ দাবি করেছেন এবং অভিযোগটি উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছেন।ভুক্তভোগীর মা জানান, ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। পরে স্থানীয়দের কাছ থেকে বিষয়টি জানতে পারেন এবং মেয়ের কাছ থেকে ঘটনার বিস্তারিত শোনেন।নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ফের জমজমাট বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)। কারণ সামনেই চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। আর বরাবরই এই সংগঠনের নির্বাচন ঘিরে জমে ওঠে চলচ্চিত্রপাড়া। এবার নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন রুমানা ইসলাম মুক্তি। শিল্পীদের কাছ থেকে সাড়াও পাচ্ছেন বেশ। এবার মুক্তির পক্ষে সমর্থন দিলেন জনপ্রিয় নায়ক ওমর সানী, জানিয়েছেন শুভকামনা। মজার ব্যাপার হলো, ১৯৯২ সালে ‘চাঁদের আলো’ ছবির মাধ্যমেই অভিষেক হয়েছিল ওমর সানী ও মুক্তির। ফলে তাদের মধ্যে হৃদ্যতা বেশ পুরনো
আজ ২৭ জুন, পর্দার তুমুল জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর জন্মদিন। ১৯৮৫ সালের এই দিনে শরীয়তপুর জেলায় জন্মগ্রহণ করা এই গুণী তারকা জীবনের ৪১ বছর পূর্ণ করে ৪২ বছরে পদার্পণ করলেন। অভিনয়ের জাদুতে দীর্ঘ সময় ধরে কোটি ভক্তের হৃদয় জয় করে রাখা এই অভিনেতার জন্য আজকের দিনটি আরও বেশি বিশেষ। কারণ, আজ তার একমাত্র ছেলে জায়ান ফারুক আয়াশেরও জন্মদিন। একই তারিখে পিতা ও পুত্রের এই জন্মদিন উদ্যাপন প্রতিবছরই অপূর্বর জীবনে এক অনন্য ও বিশেষ আনন্দ বয়ে আনে। সামাজিক মাধ্যমে এদিন প্রিয় অভিনেতাকে শুভেচ্ছায় ভাসাচ্ছেন তার অনুরাগীরা। অনেক নির্মাতা, সহশীল্পিরা সামাজিক মাধ্যমে তার সঙ্গে তোলা ছবি প্রকাশ করে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন। বাল্যকাল থেকেই শোবিজের প্রতি গভীর আগ্রহ থাকা অপূর্বর মিডিয়ায় পথচলা শুরু হয় ২০০২ সালে ‘ইউ গট দ্য লুকস’ প্রতিযোগিতায় ‘মি. বাংলাদেশ’ খ্যাতি অর্জনের মাধ্যমে। এরপর প্রখ্যাত নির্মাতা অমিতাভ রেজা চৌধুরীর নির্দেশনায় নেসক্যাফের একটি বিজ্ঞাপনে মডেল হয়ে দারুণ জনপ্রিয়তা পান তিনি। তবে অভিনেতা হিসেবে তার মূল ও আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় ২০০৬ সালে গাজী রাকায়েত পরিচালিত ‘বৈবাহিক’ নাটকের মাধ্যমে। এরপর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে।
সাজাল আলি, আমির গিলানি ও সাহার হাশমি অভিনীত এই নাটকের গল্প আবর্তিত হয়েছে পারিবারিক ঐতিহ্য, ক্ষমতার দ্বন্দ্ব এবং নিষিদ্ধ প্রেমকে ঘিরে। টানটান উত্তেজনায় ভরপুর নাটকটি বর্তমানে দর্শকদের অন্যতম পছন্দ। ? ২. এক মহাব্বাত অউর (Ek Mohabbat Aur)আহাদ রাজা মির ও মায়া আলি অভিনীত রোমান্টিক ঘরানার এই নাটকে একজন ডিভোর্সি সিঙ্গেল মায়ের জীবনের নতুন প্রেমের গল্প তুলে ধরা হয়েছে। শুরু থেকেই দর্শকদের প্রশংসা কুড়াচ্ছে সিরিজটি। ? ৩. পরওয়ারিশ (Parwarish)পারিবারিক সম্পর্ক, প্রজন্মের দ্বন্দ্ব এবং সন্তান লালন-পালনের বাস্তব গল্প নিয়ে নির্মিত এই নাটকটি দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। ? ৪. দাস্তাক (Dastak)সামাজিক বাস্তবতা ও পারিবারিক সংকটের গল্প নিয়ে নির্মিত নাটকটি আবেগঘন কাহিনির জন্য আলোচনায় রয়েছে। ? ৫. মান মাস্ত মালাং (Mann Mast Malang)রোমান্স, আবেগ ও পারিবারিক নাটকীয়তায় ভরপুর এই ধারাবাহিকটি তরুণ দর্শকদের মধ্যে বিশেষ জনপ্রিয়। ? ৬. শের (Sher)অ্যাকশন, প্রতিশোধ ও পারিবারিক দ্বন্দ্বের গল্পে নির্মিত নাটকটি সম্প্রচারের পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।
আমিরের প্রেম ও বিয়ে নিয়ে বলিউড সুপারস্টার Aamir Khan-এর ব্যক্তিগত জীবন নিয়ে রসিকতা করে আলোচনায় এসেছেন অভিনেত্রী Kajol। সম্প্রতি ২৫ বছর পূর্তি উদ্যাপন করা হয় আমির অভিনীত কালজয়ী সিনেমা Lagaan-এর। জমকালো সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনেমাটির পরিচালক Ashutosh Gowarikerসহ পুরো টিম। অনুষ্ঠানে আমিরকে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন Salman Khan, Kareena Kapoor Khan, Juhi Chawla এবং কাজলসহ বলিউডের অনেক তারকা। তবে অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিলেন আমিরের হবু স্ত্রী Gauri Spratt। সম্প্রতি নিজের ৬০তম জন্মদিনে গৌরীর সঙ্গে সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন আমির। জানা গেছে, আগামী ৫ জুলাই তারা নতুন জীবনে পা রাখতে যাচ্ছেন। বিশেষ এই আয়োজনে আমিরের দুই প্রাক্তন স্ত্রী Reena Dutta ও Kiran Rao-কেও দেখা যায়। একদিকে দুই প্রাক্তন স্ত্রী, অন্যদিকে হবু স্ত্রী—এমন পরিস্থিতি দেখে মঞ্চে দাঁড়িয়ে আমিরের ‘রুচি’ ও ব্যক্তিগত জীবন নিয়ে স্বভাবসুলভ ভঙ্গিতে রসিকতা করেন কাজল। তার মন্তব্যে উপস্থিত অতিথিদের মধ্যে হাসির রোল পড়ে যায়। অনুষ্ঠানের সেই মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই কাজলের রসবোধের প্রশংসা করেছেন, আবার অনেকে আমিরের ব্যক্তিগত জীবন নিয়ে তার খোলামেলা মনোভাবেরও প্রশংসা করেছেন। মজার খোঁচা, অনুষ্ঠানে হাসির রোল তুললেন কাজল
জনপ্রিয় নৃত্যশিল্পী ও অভিনেত্রী Nora Fatehi আবারও আলোচনায়। বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফরম্যান্সের পাশাপাশি ব্রাজিল-মরক্কো ম্যাচ ঘিরেও তাকে নিয়ে আলোচনা চলছে। নোরা দীর্ঘদিন ধরেই মরক্কো ফুটবল দলের সমর্থক। তবে অনেকের ধারণা, এর পেছনে মরক্কোর অধিনায়ক Achraf Hakimi-র সঙ্গে তার সম্পর্কের গুঞ্জনও ভূমিকা রাখছে। ২০২৫ সালের আফকন টুর্নামেন্টে মরক্কোর ম্যাচে নোরার উপস্থিতি এবং পরে হাকিমির তার ইনস্টাগ্রাম পোস্টে লাইক দেওয়া এই জল্পনাকে আরও উসকে দেয়। এছাড়া নোরা ও হাকিমি দুজনেরই পারিবারিক শেকড় মরক্কোয় থাকায় তাদের সম্পর্ক নিয়ে ভক্তদের আগ্রহ আরও বেড়েছে। তবে হাকিমির সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে এখন পর্যন্ত নোরা কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি। ফলে বিষয়টি এখনও গুঞ্জন হিসেবেই রয়ে গেছে। একই সময়ে বিশ্বকাপের অ্যান্থেম গান Sir Sir-এ অংশ নিয়ে প্রশংসাও কুড়াচ্ছেন তিনি।
বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন মুম্বাইয়ের চারটি ফ্ল্যাট বিক্রি করেছেন। এ নিয়ে বিনোদন অঙ্গনে আলোচনা চলছে। তবে কেন ফ্ল্যাটগুলো বিক্রি করা হয়েছে, সে বিষয়ে কৃতি বা তার পরিবার কোনো মন্তব্য করেননি। সম্পত্তির নথি অনুযায়ী, কৃতি শ্যানন, তার বোন নূপুর শ্যানন এবং মা গীতা শ্যানন যৌথভাবে ফ্ল্যাটগুলো বিক্রি করেছেন। এতে তারা মোট প্রায় ৮ কোটি ৯০ লাখ টাকা পেয়েছেন। জানা গেছে, ২০২৬ সালের এপ্রিলে বিক্রির প্রক্রিয়া সম্পন্ন হয়। ফ্ল্যাটগুলো মুম্বাইয়ের একটি অভিজাত আবাসিক প্রকল্পে অবস্থিত। এর মধ্যে দুটি ফ্ল্যাট বিক্রি হয়েছে ৩ কোটি ২৩ লাখ টাকা করে। বাকি দুটি ফ্ল্যাট বিক্রি হয়েছে ১ কোটি ২১ লাখ টাকা করে। প্রতিটি ফ্ল্যাটের সঙ্গে পার্কিং সুবিধাও ছিল।
বিনোদন ডেস্ক: হলিউডের সবচেয়ে সম্মানজনক পুরস্কার অস্কারের এবারের আসরে বাজিমাত করেছে ক্রিস্টোফার নোলান পরিচালিত সিনেমা 'ওপেনহেইমার'। সেরা ছবি, সেরা পরিচালক এবং সেরা অভিনেতাসহ মোট ৭টি ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে সিনেমাটি। পারমাণবিক বোমার আবিষ্কারক জে রবার্ট ওপেনহেইমারের জীবনী অবলম্বনে নির্মিত এই সিনেমাটি বক্স অফিসেও ব্যাপক সাফল্য পেয়েছিল। সিলিয়ান মার্ফি তার অনবদ্য অভিনয়ের জন্য সেরা অভিনেতার অস্কার হাতে তুলে নেন। পুরস্কার গ্রহণকালে নোলান তার পুরো টিম এবং দর্শকদের ধন্যবাদ জানান।
বিনোদন ডেস্ক: আসন্ন ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে ঢালিউড সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমা। বিগ বাজেটের এই অ্যাকশন-থ্রিলার সিনেমাটি নিয়ে দর্শকদের মাঝে ব্যাপক উন্মাদনা বিরাজ করছে। সিনেমাটির পরিচালক জানান, "এটি সম্পূর্ণ ভিন্ন ধাঁচের একটি গল্প। শাকিব খানকে এখানে এমন এক রূপে দেখা যাবে যা আগে কখনো দেখা যায়নি। সিনেমাটির ভিএফএক্স এবং অ্যাকশন দৃশ্যগুলো দর্শকদের মুগ্ধ করবে।" ইতিমধ্যে সিনেমাটির টিজার এবং গান সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। হল মালিকরাও আশা করছেন এই সিনেমার মাধ্যমে প্রেক্ষাগৃহে দর্শকদের ঢল নামবে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।