শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

এক দশকের অবসান ঘটিয়ে নতুন রূপে ফিরছেন শাকিব খান

ডেক্স রিপোর্ট

প্রতীকী ছবি

বহুল আলোচিত অ্যাকশন-থ্রিলার সিনেমা ‘অপারেশন অগ্নিপথ’ অবশেষে সবরকম জটিলতার মেঘ কেটে পর্দায় আসছে। প্রায় এক দশকের অপেক্ষার পর ঢালিউড কিং শাকিব খানের এ সিনেমাটি নতুনরূপে পর্দায় আসছে। অস্ট্রেলিয়ায় প্রথম ধাপের দৃশ্যধারণ ও টিজার প্রকাশের পর একসময় দর্শকহৃদয়ে ব্যাপক উন্মাদনা ছড়িয়েছিল ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমাটি। 

যদিও এ সিনেমাটি এক দশক আগে মুক্তির কথা থাকলেও অভ্যন্তরীণ নানা জটিলতা ও টানাপোড়েনে হুট করে মাঝপথে থেমে যায় এর নির্মাণকাজ। দীর্ঘ বিরতি শেষে সেই স্থবিরতা ভেঙে সিনেমাটি নতুন রূপে আলোর মুখ দেখতে যাচ্ছে ‘অপারেশন অগ্নিপথ’।

গণমাধ্যম সূত্রে জানা গেছে, বর্তমান সময় ও আধুনিক সিনেমাপ্রেমী দর্শকচাহিদার কথা ভেবে সিনেমাটির মূল গল্পে সংশোধন ও নতুন উপাদান যুক্ত করা হবে। প্রযোজক, পরিচালক ও শাকিব খান— তিন পক্ষই প্রকল্পটি নতুন পরিকল্পনায় নতুন রূপে শুরু করার নীতিগত সিদ্ধান্তে একমত হয়েছেন। গল্পের পরিমার্জনের পাশাপাশি অভিনয়শিল্পী তালিকাতেও কিছু রদবদল আনার কথা তারা ভেবেছেন। 

আর এ সিনেমাটির পুরো আয়োজনের কেন্দ্রবিন্দুতে বরাবরের মতোই থাকছেন কিং খান। আগামী বছর থেকেই  ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমাটির মূল দৃশ্যধারণ শুরু করার পরিকল্পনা নিয়েছেন নির্মাতারা। ২০২৭ সালের ঈদের বাইরের কোনো একটি সুবিধাজনক সময়ে দেশজুড়ে প্রেক্ষাগৃহে আনুষ্ঠানিকভাবে মুক্তি পাবে এ সিনেমাটি। ভার্টেক্স মিডিয়ার ব্যানারে জানে আলমের প্রযোজনায় নির্মিতব্য এ ছবিটি পরিচালনা করছেন আশিকুর রহমান। আধুনিক নির্মাণ কৌশল ও নতুন রূপে শাকিব খানের এই প্রত্যাবর্তন ঢালিউডের বিনোদন অঙ্গনে নতুন আলোচনা সৃষ্টি করেছে।

বিষয় : শাকিব খান

বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

এক দশকের অবসান ঘটিয়ে নতুন রূপে ফিরছেন শাকিব খান

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x