শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

মিথ্যা ভান করার চেয়ে সত্যকে বেছে নেওয়া জরুরি: প্রভা

ডেক্স রিপোর্ট

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। ছবি: সংগৃহীত

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব দেখা যায়। ব্যক্তিগত অভিজ্ঞতা ও জীবন নিয়ে বিভিন্ন সময়ে নিজের ভাবনা ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি।

এরই ধারাবাহিকতায় সম্প্রতি এক আবেগঘন পোস্টে সম্পর্কের টানাপোড়েন, মানসিক শান্তি ও আত্মসম্মানের গুরুত্ব নিয়ে নিজের উপলব্ধির কথা জানিয়েছেন প্রভা।

পোস্টে তিনি বোঝাতে চেয়েছেন, কোনো সম্পর্ক থেকে সরে আসা মানেই সেই মানুষটির প্রতি আশা বা ভালোবাসা শেষ হয়ে যাওয়া নয়। বরং কখনো কখনো কঠিন বাস্তবতাকে মেনে নিয়ে নিজের মানসিক শান্তি ও আত্মপরিচয়কে গুরুত্ব দেওয়াই প্রয়োজন।

প্রভা লেখেন, ভালোবাসার বিনিময়ে কখনোই নিজের মানসিক শান্তি, পরিচয় কিংবা মানসিক সুস্থতা বিসর্জন দেওয়া উচিত নয়। তার ভাষ্য অনুযায়ী, কেউ কেউ কেবল নিজেদের প্রয়োজনেই পাশে থাকে। আবার পরিবারের এমন মানুষও থাকতে পারেন, যারা সীমা লঙ্ঘন করেন কিংবা পাশে থেকেও একজন মানুষকে একাকিত্বের অনুভূতি দেন।

তিনি বলেন, মানুষ অনেক সময় পরিস্থিতি বদলে যাবে—এই আশায় সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করতে থাকে। কিন্তু একপর্যায়ে দেখা যায়, অন্যকে ধরে রাখতে গিয়ে সে নিজেকেই হারিয়ে ফেলছে।

প্রভা আরও লিখেছেন, জীবন থেকে কোনো কিছু সরিয়ে নেওয়া সবসময় নির্মমতার পরিচয় নয়। কখনো এটি সাহসের সিদ্ধান্তও হতে পারে। মিথ্যা ভান করে থাকার চেয়ে সত্যকে গ্রহণ করা এবং নীরব যন্ত্রণার চেয়ে আত্মসম্মানকে অগ্রাধিকার দেওয়া জরুরি।

তার মতে, কেউ যদি মনে করেন মানুষটি বদলে গেছে, সেটি সবসময় পুরো সত্য নয়। অনেক সময় কাউকে জীবন থেকে দূরে সরিয়ে দেওয়া আসলে নিজেকে রক্ষা করার সিদ্ধান্ত।

পোস্টের শেষাংশে প্রভা লেখেন, যে জায়গায় বারবার আঘাত পেতে হয়, সেখানে সুস্থ হয়ে ওঠা কঠিন। যে পরিবেশ একজন মানুষের মানসিক পরিসর সংকুচিত করে, সেখানে তার বিকাশও বাধাগ্রস্ত হয়। তাই কোনো সম্পর্ক বা পরিস্থিতি থেকে সরে আসা মানেই কাউকে পরিত্যাগ করা নয়; বরং এটি নিজের আত্মমর্যাদা ফিরে পাওয়ার একটি পথ।

প্রভার এই বক্তব্যে সম্পর্কের চেয়ে নিজের মানসিক শান্তি ও আত্মসম্মানকে গুরুত্ব দেওয়ার বার্তাই উঠে এসেছে।

বিষয় : ফেসবুক স্ট্যাটাস অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা

বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

শনিবার, ১৫ আগস্ট ২০২৬

মিথ্যা ভান করার চেয়ে সত্যকে বেছে নেওয়া জরুরি: প্রভা

প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x