শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ
Topic Ads 1
মিথ্যা ভান করার চেয়ে সত্যকে বেছে নেওয়া জরুরি: প্রভা

মিথ্যা ভান করার চেয়ে সত্যকে বেছে নেওয়া জরুরি: প্রভা

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব দেখা যায়। ব্যক্তিগত অভিজ্ঞতা ও জীবন নিয়ে বিভিন্ন সময়ে নিজের ভাবনা ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি।এরই ধারাবাহিকতায় সম্প্রতি এক আবেগঘন পোস্টে সম্পর্কের টানাপোড়েন, মানসিক শান্তি ও আত্মসম্মানের গুরুত্ব নিয়ে নিজের উপলব্ধির কথা জানিয়েছেন প্রভা।পোস্টে তিনি বোঝাতে চেয়েছেন, কোনো সম্পর্ক থেকে সরে আসা মানেই সেই মানুষটির প্রতি আশা বা ভালোবাসা শেষ হয়ে যাওয়া নয়। বরং কখনো কখনো কঠিন বাস্তবতাকে মেনে নিয়ে নিজের মানসিক শান্তি ও আত্মপরিচয়কে গুরুত্ব দেওয়াই প্রয়োজন।প্রভা লেখেন, ভালোবাসার বিনিময়ে কখনোই নিজের মানসিক শান্তি, পরিচয় কিংবা মানসিক সুস্থতা বিসর্জন দেওয়া উচিত নয়। তার ভাষ্য অনুযায়ী, কেউ কেউ কেবল নিজেদের প্রয়োজনেই পাশে থাকে। আবার পরিবারের এমন মানুষও থাকতে পারেন, যারা সীমা লঙ্ঘন করেন কিংবা পাশে থেকেও একজন মানুষকে একাকিত্বের অনুভূতি দেন।তিনি বলেন, মানুষ অনেক সময় পরিস্থিতি বদলে যাবে—এই আশায় সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করতে থাকে। কিন্তু একপর্যায়ে দেখা যায়, অন্যকে ধরে রাখতে গিয়ে সে নিজেকেই হারিয়ে ফেলছে।প্রভা আরও লিখেছেন, জীবন থেকে কোনো কিছু সরিয়ে নেওয়া সবসময় নির্মমতার পরিচয় নয়। কখনো এটি সাহসের সিদ্ধান্তও হতে পারে। মিথ্যা ভান করে থাকার চেয়ে সত্যকে গ্রহণ করা এবং নীরব যন্ত্রণার চেয়ে আত্মসম্মানকে অগ্রাধিকার দেওয়া জরুরি।তার মতে, কেউ যদি মনে করেন মানুষটি বদলে গেছে, সেটি সবসময় পুরো সত্য নয়। অনেক সময় কাউকে জীবন থেকে দূরে সরিয়ে দেওয়া আসলে নিজেকে রক্ষা করার সিদ্ধান্ত।পোস্টের শেষাংশে প্রভা লেখেন, যে জায়গায় বারবার আঘাত পেতে হয়, সেখানে সুস্থ হয়ে ওঠা কঠিন। যে পরিবেশ একজন মানুষের মানসিক পরিসর সংকুচিত করে, সেখানে তার বিকাশও বাধাগ্রস্ত হয়। তাই কোনো সম্পর্ক বা পরিস্থিতি থেকে সরে আসা মানেই কাউকে পরিত্যাগ করা নয়; বরং এটি নিজের আত্মমর্যাদা ফিরে পাওয়ার একটি পথ। প্রভার এই বক্তব্যে সম্পর্কের চেয়ে নিজের মানসিক শান্তি ও আত্মসম্মানকে গুরুত্ব দেওয়ার বার্তাই উঠে এসেছে।

ক্ষমতার পালাবদলে বিএনপিও একই চরিত্র দেখাচ্ছে: সারজিস

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম অভিযোগ করেছেন, দীর্ঘ ১৬ বছর নিপীড়নের শিকার হওয়ার পরও ক্ষমতার পালাবদলের পর বিএনপি আগের সরকারের মতো একই ধরনের আচরণ শুরু করেছে।বুধবার (৫ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে সাবেক এনসিপি নেতা গাজী সালাউদ্দিন তানভীরের গ্রেপ্তারের প্রসঙ্গ তুলে তিনি এ মন্তব্য করেন।সারজিস আলম জানান, হবিগঞ্জ ও সিলেটে হামলার ঘটনা এবং আলিফ নামে এক ব্যক্তির চোখ নষ্ট হওয়ার ঘটনার পর গাজী সালাউদ্দিন তানভীর ফেসবুকে তারেক রহমানকে নিয়ে একটি পোস্ট করেছিলেন। বিষয়টি জানার পর এনসিপির পক্ষ থেকে তাকে জানানো হয়, এ ধরনের মন্তব্য দল সমর্থন করে না। পরে তিনি পোস্টটি মুছে ফেলেন এবং আরেকটি পোস্টে দুঃখ প্রকাশ করে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে আশ্বাস দেন।তিনি আরও বলেন, এ ঘটনার জেরে দলীয়ভাবে তানভীরকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয় এবং সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়। এরপরও বগুড়া জেলা বিএনপির এক নেতার করা মামলায় বুধবার ভোর ৪টার দিকে ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেন সারজিস।ফেসবুক পোস্টে সারজিস আলম লেখেন, ‘একজন মানুষ একটি অনাকাঙ্ক্ষিত পোস্ট করেছিল। পরে সেটি মুছে ফেলে প্রকাশ্যে দুঃখ প্রকাশ করেছে, ভবিষ্যতে এমন কিছু না করার অঙ্গীকার করেছে। দলীয়ভাবেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এরপরও তাকে গ্রেপ্তার করা হলো। এটি ক্ষমতার প্রদর্শন ছাড়া আর কিছু নয়।’তিনি আরও অভিযোগ করেন, গত দুই বছরে বিএনপি ও এর অঙ্গসংগঠনের অনেক নেতাকর্মী সামাজিক যোগাযোগমাধ্যমে এনসিপিকে নিয়ে নানা ধরনের আপত্তিকর মন্তব্য করলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।সবশেষে সারজিস আলম দাবি করেন, ‘যে জুলুমের শিকার হয়ে বিএনপি ১৬ বছর কাটিয়েছে, এখন ক্ষমতার পালাবদলের পর তারাও একই চরিত্রের পরিচয় দিচ্ছে। অথচ রড দিয়ে আঘাত করে ছাত্রদলের যে সন্ত্রাসীরা আলিফের চোখ নষ্ট করেছে, তাদের একজনকেও এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি।’

ক্ষমতার পালাবদলে বিএনপিও একই চরিত্র দেখাচ্ছে: সারজিস