বুধবার, ০৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

ক্ষমতার পালাবদলে বিএনপিও একই চরিত্র দেখাচ্ছে: সারজিস

এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম অভিযোগ করেছেন, দীর্ঘ ১৬ বছর নিপীড়নের শিকার হওয়ার পরও ক্ষমতার পালাবদলের পর বিএনপি আগের সরকারের মতো একই ধরনের আচরণ শুরু করেছে।

বুধবার (৫ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে সাবেক এনসিপি নেতা গাজী সালাউদ্দিন তানভীরের গ্রেপ্তারের প্রসঙ্গ তুলে তিনি এ মন্তব্য করেন।

সারজিস আলম জানান, হবিগঞ্জ ও সিলেটে হামলার ঘটনা এবং আলিফ নামে এক ব্যক্তির চোখ নষ্ট হওয়ার ঘটনার পর গাজী সালাউদ্দিন তানভীর ফেসবুকে তারেক রহমানকে নিয়ে একটি পোস্ট করেছিলেন। বিষয়টি জানার পর এনসিপির পক্ষ থেকে তাকে জানানো হয়, এ ধরনের মন্তব্য দল সমর্থন করে না। পরে তিনি পোস্টটি মুছে ফেলেন এবং আরেকটি পোস্টে দুঃখ প্রকাশ করে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে আশ্বাস দেন।

তিনি আরও বলেন, এ ঘটনার জেরে দলীয়ভাবে তানভীরকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয় এবং সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়। এরপরও বগুড়া জেলা বিএনপির এক নেতার করা মামলায় বুধবার ভোর ৪টার দিকে ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেন সারজিস।

ফেসবুক পোস্টে সারজিস আলম লেখেন, ‘একজন মানুষ একটি অনাকাঙ্ক্ষিত পোস্ট করেছিল। পরে সেটি মুছে ফেলে প্রকাশ্যে দুঃখ প্রকাশ করেছে, ভবিষ্যতে এমন কিছু না করার অঙ্গীকার করেছে। দলীয়ভাবেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এরপরও তাকে গ্রেপ্তার করা হলো। এটি ক্ষমতার প্রদর্শন ছাড়া আর কিছু নয়।’

তিনি আরও অভিযোগ করেন, গত দুই বছরে বিএনপি ও এর অঙ্গসংগঠনের অনেক নেতাকর্মী সামাজিক যোগাযোগমাধ্যমে এনসিপিকে নিয়ে নানা ধরনের আপত্তিকর মন্তব্য করলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

সবশেষে সারজিস আলম দাবি করেন, ‘যে জুলুমের শিকার হয়ে বিএনপি ১৬ বছর কাটিয়েছে, এখন ক্ষমতার পালাবদলের পর তারাও একই চরিত্রের পরিচয় দিচ্ছে। অথচ রড দিয়ে আঘাত করে ছাত্রদলের যে সন্ত্রাসীরা আলিফের চোখ নষ্ট করেছে, তাদের একজনকেও এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি।’

বিষয় : বিএনপি সারজিস আলম ফেসবুক স্ট্যাটাস এনসিপি

বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

বুধবার, ০৫ আগস্ট ২০২৬

ক্ষমতার পালাবদলে বিএনপিও একই চরিত্র দেখাচ্ছে: সারজিস

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x