সাজাল আলি, আমির গিলানি ও সাহার হাশমি অভিনীত এই নাটকের গল্প আবর্তিত হয়েছে পারিবারিক ঐতিহ্য, ক্ষমতার দ্বন্দ্ব এবং নিষিদ্ধ প্রেমকে ঘিরে। টানটান উত্তেজনায় ভরপুর নাটকটি বর্তমানে দর্শকদের অন্যতম পছন্দ।
? ২. এক মহাব্বাত অউর (Ek Mohabbat Aur)
আহাদ রাজা মির ও মায়া আলি অভিনীত রোমান্টিক ঘরানার এই নাটকে একজন ডিভোর্সি সিঙ্গেল মায়ের জীবনের নতুন প্রেমের গল্প তুলে ধরা হয়েছে। শুরু থেকেই দর্শকদের প্রশংসা কুড়াচ্ছে সিরিজটি।
? ৩. পরওয়ারিশ (Parwarish)
পারিবারিক সম্পর্ক, প্রজন্মের দ্বন্দ্ব এবং সন্তান লালন-পালনের বাস্তব গল্প নিয়ে নির্মিত এই নাটকটি দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।
? ৪. দাস্তাক (Dastak)
সামাজিক বাস্তবতা ও পারিবারিক সংকটের গল্প নিয়ে নির্মিত নাটকটি আবেগঘন কাহিনির জন্য আলোচনায় রয়েছে।
? ৫. মান মাস্ত মালাং (Mann Mast Malang)
রোমান্স, আবেগ ও পারিবারিক নাটকীয়তায় ভরপুর এই ধারাবাহিকটি তরুণ দর্শকদের মধ্যে বিশেষ জনপ্রিয়।
? ৬. শের (Sher)
অ্যাকশন, প্রতিশোধ ও পারিবারিক দ্বন্দ্বের গল্পে নির্মিত নাটকটি সম্প্রচারের পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।