মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

বন্ধ কলকারখানা চালু করে নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে চায় সরকার

বন্ধ হয়ে থাকা রাষ্ট্রীয় কলকারখানাগুলো পুনরায় চালু করে নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং শিল্প খাতকে গতিশীল করতে কাজ করছে সরকার বলে জানিয়েছেন বস্ত্র ও পাট এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে বন্ধ পাটকল পুনরায় চালুর লক্ষ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি বলেন, দীর্ঘদিন ধরে অলস পড়ে থাকা রাষ্ট্রীয় সম্পদ এখন সরকারের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে। তাই এসব সম্পদকে আবারও উৎপাদনমুখী সম্পদে রূপান্তর করতে সরকার বেসরকারি খাতের বিনিয়োগকে উৎসাহিত করছে।

মন্ত্রী জানান, চলতি বছরের মধ্যেই আরও কয়েকটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ব্যক্তি খাতে হস্তান্তর করা হবে। এতে নতুন বিনিয়োগ বাড়বে, শিল্প উৎপাদন সম্প্রসারিত হবে এবং হাজারো মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। তিনি বলেন, বেসরকারি উদ্যোক্তাদের প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেবে সরকার।
বিজ্ঞাপন

তৈরি পোশাক শিল্পের রপ্তানি প্রসঙ্গে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, চলমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্রের আরোপিত ট্যারিফের কারণে আন্তর্জাতিক বাজারে ব্যবসায়িক মন্দা দেখা দিয়েছে। এর নেতিবাচক প্রভাব বাংলাদেশের পোশাক রপ্তানিতেও পড়েছে। তবে বৈশ্বিক পরিস্থিতি স্বাভাবিক হলে রপ্তানি আবারও বাড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে টিকে গ্রুপের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী, নরসিংদীর বাংলাদেশ জুট মিলসের ১৪ দশমিক ৮০ একর জমি লিজ দেওয়া হয়েছে প্রতিষ্ঠানটিকে। সেখানে প্রায় ১ হাজার ৫০ কোটি টাকা বিনিয়োগ করবে টিকে গ্রুপ, যার মাধ্যমে প্রায় ৩ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে জানানো হয়েছে।

সরকারের মতে, বন্ধ শিল্পপ্রতিষ্ঠানগুলো পুনরায় চালু হলে দেশের শিল্পায়ন, বিনিয়োগ এবং কর্মসংস্থানে নতুন গতি আসবে।

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

বন্ধ কলকারখানা চালু করে নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে চায় সরকার

প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x