রোববার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

শরীরের বিশেষ স্থানে লুকানো দেড় কোটি টাকার স্বর্ণের বার, যশোরে আটক চোরাচালানকারী

যশোরে শরীরের বিশেষ স্থানে লুকিয়ে রাখা সাড়ে চার পিস স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় সুমন মন্ডল (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৪০ লাখ ৯৯ হাজার ৮০০ টাকা

রোববার (২৬ জুলাই) ভোরে যশোর-নড়াইল মহাসড়কের নীলগঞ্জ ব্রিজ এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক সুমন মন্ডল নারায়ণগঞ্জ সদর উপজেলার ইসলামিয়া বাজার এলাকার প্রাণনাথ মন্ডলের ছেলে

যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খাঁন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল ভোরে নীলগঞ্জ ব্রিজ এলাকায় অবস্থান নেয়। পরে সন্দেহভাজন হিসেবে সুমন মন্ডলকে আটক করে তল্লাশি চালানো হয়।

তল্লাশির একপর্যায়ে তার শরীরের বিশেষ স্থানে লুকিয়ে রাখা ৪টি পূর্ণাঙ্গ এবং ১টি অর্ধেক স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণের মোট ওজন ৬৮০ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৪০ লাখ ৯৯ হাজার ৮০০ টাকা

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি বিজিবিকে জানিয়েছেন, তিনি স্বর্ণের বারগুলো ঢাকা থেকে সংগ্রহ করে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে বহন করছিলেন।

ঘটনার পর বিজিবি উদ্ধার করা স্বর্ণ জব্দ করে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করেছে।

রোববার, ২৬ জুলাই ২০২৬

শরীরের বিশেষ স্থানে লুকানো দেড় কোটি টাকার স্বর্ণের বার, যশোরে আটক চোরাচালানকারী

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x