বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

সংসদে ‘বগলদাবা’ নয়, জনস্বার্থে গঠনমূলক বিরোধী দল হবে জামায়াত

জাতীয় সংসদে ‘বগলদাবা’ বা সরকারের নিয়ন্ত্রণাধীন বিরোধী দল এবং সংঘাতমুখী বিরোধী দলের ভূমিকা পালন করবে না বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, তার দল জনগণের স্বার্থ রক্ষায় যুক্তিনির্ভর ও গঠনমূলক বিরোধী দলের দায়িত্ব পালন করবে।

মঙ্গলবার (১৬ জুন) জাতীয় সংসদের এলডি হলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় বিরোধী দলের উপনেতা আবদুল্লাহ মোহাম্মাদ তাহের, চিফ হুইপ নাহিদ ইসলামসহ দলের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

ডা. শফিকুর রহমান বলেন, অতীতে দেশে দুই ধরনের বিরোধী দল দেখা গেছে। একদিকে সরকারের প্রভাবাধীন বিরোধী দল, অন্যদিকে সংসদে বিশৃঙ্খলা সৃষ্টি করে দীর্ঘ সময় সংসদ বর্জনকারী বিরোধী দল। জামায়াত এই দুই ধারার কোনোটিই অনুসরণ করবে না।

তিনি বলেন, “আমরা বগলদাবা বিরোধী দল হবো না, আবার এমন আচরণও করবো না যাতে জনস্বার্থ ক্ষতিগ্রস্ত হয়। সংসদে আমাদের অবস্থান স্পষ্ট— আমরা যুক্তিসঙ্গত ও যৌক্তিক বিরোধী দলের ভূমিকা পালন করব।”

বিরোধী দলীয় নেতা জানান, সংসদে তারা ইতোমধ্যে গণভোটের ফলাফল বাস্তবায়ন, ব্যাংকিং খাতের সংকট, প্রবাসীদের সমস্যা এবং সীমান্তে ‘পুশ-ইন’ ইস্যুসহ গুরুত্বপূর্ণ বিষয়ে নোটিশ দিয়েছেন।

প্রবাসীদের সমস্যা সমাধানে একটি সংসদীয় টাস্কফোর্স গঠনের প্রস্তাব দেওয়া হলেও সরকার এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি বলেও উল্লেখ করেন তিনি।

সীমান্তে পুশ-ইন প্রসঙ্গে তিনি বলেন, এটি জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বের সঙ্গে সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাই এ বিষয়ে সংসদে আলোচনা হওয়া প্রয়োজন। যদিও নোটিশ প্রত্যাহারের অনুরোধ জানানো হয়েছিল, তবুও তারা তা প্রত্যাহার করতে রাজি হননি।

বাজেট অধিবেশন নিয়ে সমালোচনা করে ডা. শফিকুর রহমান বলেন, কার্যপ্রণালি বিধি অনুযায়ী সম্পূরক বাজেট মার্চ মাসে আনার কথা থাকলেও জুন মাসের মাঝামাঝি সময়ে তা উপস্থাপন করা হয়েছে। এতে জবাবদিহিতা দুর্বল হওয়ার আশঙ্কা তৈরি হয়।

তিনি আরও বলেন, অর্থবছরের শেষ সময়ে তড়িঘড়ি করে সরকারি অর্থ ব্যয়ের কারণে অপচয় ও অনিয়মের সুযোগ সৃষ্টি হয়। বর্ষাকালে উন্নয়ন কাজ বাস্তবায়নের ফলে কাজের গুণগত মানও ক্ষতিগ্রস্ত হতে পারে।

ফিসকাল ইয়ার জুলাই-জুনের পরিবর্তে জানুয়ারি-ডিসেম্বর করার প্রস্তাব দিয়ে তিনি বলেন, এতে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন ও ব্যয় ব্যবস্থাপনা আরও কার্যকর হবে।

সংসদীয় আচরণ প্রসঙ্গে তিনি বলেন, ব্যক্তিগত আক্রমণ, চরিত্রহনন বা অযথা প্রশংসা করে সংসদের সময় নষ্ট করা উচিত নয়। “আমরা এখানে কারও প্রশংসা করতে আসিনি, জনগণের পক্ষে কথা বলতে এসেছি।”

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

সংসদে ‘বগলদাবা’ নয়, জনস্বার্থে গঠনমূলক বিরোধী দল হবে জামায়াত

প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x