শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

জুলাই শহীদদের নামে ৮৫৬টি বৃক্ষ বিতরণ করল ছাত্রশিবির

সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে রাজধানীর দনিয়া কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি; পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান

বিস্তারিত:

পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জুলাই অভ্যুত্থানের ৮৫৬ জন শহীদের নামে ৮৫৬টি বৃক্ষের চারা বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

রোববার (২৮ জুন) বেলা সাড়ে ১১টায় রাজধানীর দনিয়া কলেজ প্রাঙ্গণে ঢাকা মহানগর দক্ষিণ শাখা ছাত্রশিবির আয়োজিত বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে নুরুল ইসলাম বলেন, পরিবেশ রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ জীবন নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, কার্বন নিঃসরণ কমানো এবং ব্যাপক বৃক্ষরোপণের মাধ্যমে অক্সিজেন উৎপাদন বৃদ্ধি করা সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ দাবি।

তিনি আরও বলেন, ইসলামী ছাত্রশিবির প্রতি বছর দেশব্যাপী লক্ষাধিক বৃক্ষের চারা রোপণ ও বিতরণ করে থাকে। এরই ধারাবাহিকতায় জুলাই অভ্যুত্থানের ৮৫৬ জন শহীদের স্মরণে প্রতীকীভাবে ৮৫৬টি বৃক্ষ বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

নুরুল ইসলাম বলেন, এই কর্মসূচির উদ্দেশ্য শুধু শহীদদের স্মরণ করা নয়, বরং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং সামাজিকভাবে বৃক্ষরোপণ আন্দোলনকে আরও শক্তিশালী করা।

তিনি সরকারকে পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আরও কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, বনায়নের জন্য বরাদ্দকৃত অর্থ যথাযথভাবে ব্যবহার নিশ্চিত করতে হবে এবং এ কাজে সরকার, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রশিবির ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাফেজ দেলোয়ার হোসাইন। তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ জাতির জন্য অনুপ্রেরণার উৎস। তাদের স্মৃতিকে ধারণ করে একটি সবুজ, বাসযোগ্য ও মানবিক বাংলাদেশ গঠনে ছাত্রশিবির কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মধ্যে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

জুলাই শহীদদের নামে ৮৫৬টি বৃক্ষ বিতরণ করল ছাত্রশিবির

প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x