বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

‘আমি কোনোভাবেই প্রধানমন্ত্রীর বন্ধু নই’—ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, তাকে প্রধানমন্ত্রী তারেক রহমানের বন্ধু হিসেবে প্রচার করা হলেও বাস্তবে এমন কোনো সম্পর্ক নেই। তিনি নিজেকে বিএনপির একজন সাধারণ কর্মী হিসেবে উল্লেখ করে বলেন, রাজনৈতিক দায়িত্ব পালনের সুবাদে প্রধানমন্ত্রীর সঙ্গে তার পরিচয় ও যোগাযোগ রয়েছে, তবে সেটিকে বন্ধুত্ব বলা ঠিক নয়।

বৃহস্পতিবার (৯ জুলাই) সচিবালয়ে বিএসআরএফ সংলাপে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, “কোনোভাবেই আমাদের শ্রদ্ধেয় নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের আমি বন্ধু না। আমি বিএনপির সাধারণ একজন কর্মী। কর্মী হিসেবে বিভিন্ন সময়ে জনপ্রতিনিধি নির্বাচিত হওয়া এবং বগুড়া জেলার দায়িত্ব পালন করার কারণে তারেক রহমানের সঙ্গে বহুবার আমার সাক্ষাৎ হয়েছে। তিনি স্বাভাবিকভাবেই আমাদের স্নেহ করেন এবং বিভিন্ন সময়ে পরামর্শ দেন।”
বিজ্ঞাপন

সম্প্রতি বিভিন্ন মহলে তাকে প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ বা বন্ধু হিসেবে উল্লেখ করার বিষয়ে ব্যাখ্যা দিয়ে মীর শাহে আলম বলেন, বগুড়ার মানুষ হওয়ার কারণে প্রধানমন্ত্রীর সঙ্গে তার পরিচয় রয়েছে এবং তিনি তাকে ব্যক্তিগতভাবে চেনেন। তবে এই সম্পর্ককে বন্ধুত্ব হিসেবে তুলে ধরা সঠিক নয়।

তিনি আরও বলেন, “তার সঙ্গে আমার বয়সের অনেক পার্থক্য রয়েছে। তাই মানুষের সামনে যদি উপস্থাপন করা হয় যে ‘তারেক রহমানের বন্ধু মীর শাহে আলম এটা করেছেন বা ওটা করেছেন’, তাহলে সেটা আমি, আমার পরিবার কিংবা সমাজের মানুষ ভালোভাবে নেবেন না।”

প্রতিমন্ত্রী বলেন, রাজনৈতিক দায়িত্ব পালনের কারণে দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে যোগাযোগ থাকা স্বাভাবিক বিষয়। তবে ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বিভ্রান্তিকর প্রচার না করারও আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

‘আমি কোনোভাবেই প্রধানমন্ত্রীর বন্ধু নই’—ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x