রাঙামাটির কাপ্তাই হ্রদে মালামাল বোঝাই একটি ইঞ্জিনচালিত নৌকা ভাসমান অবস্থায় উদ্ধার হলেও এখনো নিখোঁজ রয়েছেন স্থানীয় বিএনপি নেতা মো. মাসুদ।
শনিবার বিকেলে কাপ্তাই হ্রদের গর্জনটিলা এলাকায় স্থানীয়রা নৌকাটি দেখতে পান। নৌকায় থাকা চাল, ডাল, ডিম, গ্যাস সিলিন্ডারসহ বিভিন্ন মুদি পণ্য অক্ষত থাকলেও মাসুদের কোনো সন্ধান মেলেনি।
নিখোঁজ মাসুদ কাপ্তাই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি। তিনি প্রতি সপ্তাহের মতো ব্যবসায়িক কাজে বিলাইছড়িতে পণ্য নিয়ে গিয়েছিলেন। নির্ধারিত সময়ে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজ শুরু করেন।
খবর পেয়ে নৌবাহিনী, ফায়ার সার্ভিস ও পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান চালালেও এখন পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চলন্ত নৌকা থেকে অসাবধানতাবশত তিনি হ্রদের পানিতে পড়ে নিখোঁজ হয়েছেন।