সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

চিপসের প্যাকেটে খেলনা বল, গলায় আটকে শিশুর মৃত্যু

ভারতের কর্ণাটকের মাইসুরু জেলায় স্ন্যাকসের প্যাকেটের ভেতরে থাকা একটি ছোট প্লাস্টিকের খেলনা গিলে শ্বাসরোধে পাঁচ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিহত শিশুটির নাম মুকুন্দ ময়ূর। সে মাইসুরু জেলার গৌরীপুরা গ্রামের বাসিন্দা এবং বাবা সন্তোষ ও মা ঐশ্বর্যার একমাত্র সন্তান।

প্রাথমিক তদন্তে জানা গেছে, স্ন্যাকসের প্যাকেটের সঙ্গে থাকা ছোট প্লাস্টিকের বলটি খেলতে গিয়ে বা মুখে নেওয়ার একপর্যায়ে শিশুটির গলায় আটকে যায়। এতে তার শ্বাসরোধ হয়। পরিবারের সদস্যরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকরা তাকে বাঁচাতে পারেননি।

শিশুটির আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। একই সঙ্গে পুরো গ্রামেও শোকের আবহ সৃষ্টি হয়েছে।

ঘটনার পর হুনসুর গ্রামীণ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। কীভাবে এ দুর্ঘটনা ঘটেছে এবং এর পেছনে কোনো ধরনের অবহেলা ছিল কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

সোমবার, ০৩ আগস্ট ২০২৬

চিপসের প্যাকেটে খেলনা বল, গলায় আটকে শিশুর মৃত্যু

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x