বুধবার, ০৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

শিবিরের রাজনীতি কেন ছেড়েছিলেন, জানালেন নাসিরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী। ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী বলেছেন, একসময় তিনি ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তবে পরবর্তীতে আদর্শগত পরিবর্তনের কারণে সেই সংগঠন ছেড়ে বর্তমান রাজনৈতিক অবস্থানে এসেছেন।

সম্প্রতি একটি টকশোতে দেওয়া সাক্ষাৎকারে নাসিরুদ্দীন পাটওয়ারী এ কথা বলেন।

তিনি জানান, মাদ্রাসায় পড়াশোনার সময় অন্য কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ না থাকায় ছাত্রশিবিরের রাজনীতিতে সম্পৃক্ত হয়েছিলেন। পরে রাজনৈতিক দর্শন ও আদর্শে পরিবর্তন আসায় তিনি সেই পথ থেকে সরে এসে নতুন রাজনৈতিক অবস্থান গ্রহণ করেন।

নাসিরুদ্দীন পাটওয়ারী বলেন, চাইলে তিনি ছাত্রশিবিরের রাজনীতিতে থেকেই ধাপে ধাপে আরও ওপরে যেতে পারতেন। তবে নিজের বিশ্বাস ও রাজনৈতিক আদর্শের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পথ বেছে নিয়ে বর্তমানে এনসিপির রাজনীতি করছেন।

জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপির সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, আদর্শিক রাজনীতি ও বাস্তব রাজনীতির মধ্যে পার্থক্য রয়েছে। তার মতে, কোনো রাজনৈতিক ধারণা তাত্ত্বিকভাবে আকর্ষণীয় হতে পারে, কিন্তু বাস্তবে সব শ্রেণি-পেশার মানুষকে অন্তর্ভুক্ত করতে না পারলে সেই রাজনীতির সীমাবদ্ধতা থেকে যায়।

বিএনপির সঙ্গে রাজনৈতিক সমঝোতার বিষয়ে তিনি বলেন, এনসিপির প্রথম পছন্দ ছিল সংস্কারভিত্তিক জাতীয় ঐকমত্য। তবে বিএনপি সংস্কারের বিষয়ে একমত না হওয়ায় তারা এমন রাজনৈতিক শক্তির সঙ্গে কাজ করছেন, যারা সংস্কারের প্রশ্নে একই অবস্থানে রয়েছে।

সাক্ষাৎকারে জামায়াতে ইসলামীর এক সংসদ সদস্যকে ঘিরে ওঠা 'মোরাল টারপিচিউড' (নৈতিক স্খলন) সংক্রান্ত অভিযোগ নিয়েও মন্তব্য করেন নাসিরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, এ বিষয়ে ব্যাখ্যা দেওয়ার দায়িত্ব সংশ্লিষ্ট রাজনৈতিক দলের। তবে নীতিগতভাবে তিনি মনে করেন, কোনো রাজনৈতিক দলের কেউ নৈতিক স্খলনের অভিযোগে জড়িত হলে তাকে দায়িত্ব থেকে সরিয়ে যোগ্য ও সৎ ব্যক্তিকে দায়িত্ব দেওয়া উচিত।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে এনসিপির এই নেতা বলেন, দেশের রাজনৈতিক অস্থিরতা দীর্ঘদিনের অনাস্থা ও দলগুলোর পারস্পরিক দূরত্বের ফল। গণতন্ত্রের স্বার্থে সরকার ও বিরোধী দলগুলোর মধ্যে সংলাপ প্রয়োজন। পাশাপাশি সহিংসতা কোনো স্থায়ী সমাধান নয় বলেও তিনি মত প্রকাশ করেন।

বিষয় : নাসীরুদ্দীন পাটওয়ারী

বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

বুধবার, ০৫ আগস্ট ২০২৬

শিবিরের রাজনীতি কেন ছেড়েছিলেন, জানালেন নাসিরুদ্দীন পাটওয়ারী

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x