রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ
Topic Ads 1
নিখোঁজের পর পুকুর থেকে একে একে তোলা হলো ৪ কন্যাশিশুর মরদেহ

নিখোঁজের পর পুকুর থেকে একে একে তোলা হলো ৪ কন্যাশিশুর মরদেহ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুকুরের পানিতে ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার দুপ্তারা ইউনিয়নের খানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। একই সাথে চারশিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।  মৃত শিশুরা হলো—ওজাইফা (১০), আফসা (১২), রিয়া মনি (৮) ও রুবাইয়া (৮)। তাদের বাড়ি দুপ্তারা খানপাড়া এলাকায়। নিহতদের মধ্যে ওজাইফার ওই এলাকার আলআমিন, আফসা একই এলাকার মুন্না এবং রিয়া মনির একই এলাকার জাহাঙ্গীর ও রুবাইয়ার একই এলাকার রাকিবের মেয়ে। তারা সবাই স্থানীয় স্কুলের বিভিন্ন শ্রেণীতে পড়ালেখা করেন। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে শিশুদের বাড়িতে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে মুন্নার বাড়ির পাশের পুকুরপাড়ে শিশুদের জুতা-স্যান্ডেল পড়ে থাকতে দেখে তাদের সন্দেহ হয়। পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন পুকুরে নেমে চার শিশুকে পানির নিচ থেকে উদ্ধার করেন। সন্ধ্যায় উদ্ধারের পর দুই শিশুকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অপর দুই শিশুকে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষার পর চার শিশুকেই মৃত ঘোষণা করেন। এলাকাবাসী জানায় তারা, চারজন একই সঙ্গে গোসল করতে নেমেছিলেন।  আড়াইহাজার স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মেহেদী হাসান  শিমুল জানান, দুটি শিশুর আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স  ও অন্য দুই শিশু ক্লিনিকে নিয়েছে। চারজনই হাসপাতালে আনার আগেই  মারা গেছে।  আড়াইহাজার থানার ওসি মো. সবজেল হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের করা হয়েছে।

সবুজবাগে নারীর গলা থেকে বিচ্ছিন্ন মাথা ও দুই হাত উদ্ধার

সম্প্রতি গবেষণায় দৈনন্দিন ব্যবহৃত বিভিন্ন পণ্যে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতির তথ্য সামনে আসার পর এবার নতুন এক উদ্বেগের খবর প্রকাশ পেয়েছে। বাংলাদেশ, ভারত ও ভিয়েতনামের ব্রয়লার মুরগির মাংসে আন্তর্জাতিক নিরাপদ সীমার চেয়ে বেশি অ্যান্টিমাইক্রোবিয়াল ওষুধের অবশিষ্টাংশ পাওয়া গেছে।যুক্তরাজ্যের লন্ডনের রয়েল ভেটেরিনারি কলেজ (RVC) পরিচালিত এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। গবেষণাটি দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের সহযোগিতায় পরিচালিত হয়। বিষয়টি প্রকাশ করেছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম Poultry News।গবেষণার অংশ হিসেবে ২০২১-২২ সালে বাংলাদেশ, ভারত ও ভিয়েতনামের মোট ৫৫৮টি ব্রয়লার মুরগির বুকের মাংসের নমুনা পরীক্ষা করা হয়। এসব নমুনা সিঙ্গাপুরের নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটিতে বিশ্লেষণ করা হয়, যেখানে ৬৯ ধরনের ভেটেরিনারি অ্যান্টিমাইক্রোবিয়াল শনাক্তের পরীক্ষা চালানো হয়।পরীক্ষায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নিরাপত্তা মানদণ্ড অনুসরণ করা হয়। নমুনার একটি অংশ সংগ্রহ করা হয় বাজারের বিক্রয়কেন্দ্র থেকে এবং বাকি অংশ নেওয়া হয় বিক্রির উপযোগী ব্রয়লার মুরগি থাকা খামার থেকে।গবেষণায় দেখা গেছে, কয়েকটি নমুনায় অ্যান্টিমাইক্রোবিয়ালের মাত্রা নিরাপদ সীমার চেয়ে উল্লেখযোগ্যভাবে বেশি। বিক্রয়কেন্দ্র থেকে সংগৃহীত নমুনার ৩ দশমিক ৭ শতাংশ থেকে ৮ দশমিক ৬ শতাংশে নিরাপদ সীমার অতিরিক্ত অ্যান্টিমাইক্রোবিয়াল পাওয়া গেছে। তুলনামূলকভাবে, ২০২১-২২ সালে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে এ হার ছিল মাত্র ০.০৫ থেকে ০.০৯ শতাংশ।গবেষকদের মতে, উন্নয়নশীল দেশগুলোতে পাওয়া এই উচ্চ মাত্রা ইঙ্গিত দেয় যে, অনেক ক্ষেত্রে জবাইয়ের ঠিক আগ মুহূর্ত পর্যন্তও অ্যান্টিমাইক্রোবিয়াল ওষুধ ব্যবহার করা হয়ে থাকতে পারে। এর ফলে মাংসে ওষুধের অবশিষ্টাংশ থেকে যাওয়ার ঝুঁকি তৈরি হয়।গবেষণার অন্যতম গবেষক অধ্যাপক পেলিগ্যান্ড বলেন, এই গবেষণার মাধ্যমে ভেটেরিনারি খাতে অ্যান্টিমাইক্রোবিয়াল ব্যবহারের বিষয়ে সচেতনতা বাড়বে এবং স্থানীয় পর্যায়ে খাদ্য নিরাপত্তা জোরদারে সহায়তা করবে বলে তারা আশা করছেন। উল্লেখ্য, ওয়ান হেলথ ব্রয়লার হাব প্রকল্পের আওতায় এ গবেষণায় অর্থায়ন করেছে ইউকে রিসার্চ অ্যান্ড ইনোভেশন (UKRI) গ্লোবাল চ্যালেঞ্জেস রিসার্চ ফান্ড।

সবুজবাগে নারীর গলা থেকে বিচ্ছিন্ন মাথা ও দুই হাত উদ্ধার