বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

বিরোধীদলীয় নেতার সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বিরোধীদলীয় নেতা ও Bangladesh Jamaat-e-Islami-এর আমির Dr. Shafiqur Rahman-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত Dr. Jalil Rahimi Jahanabadi।

বৈঠকে বাংলাদেশ ও Iran-এর ঐতিহাসিক সম্পর্ক, দ্বিপাক্ষিক সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, শিক্ষা-সংস্কৃতি বিনিময় এবং স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

ডা. শফিকুর রহমান তেহরান-ঢাকা সরাসরি ফ্লাইট চালু, মেডিকেল ট্যুরিজম সম্প্রসারণ এবং ইরানের উদ্যোগে বাংলাদেশে একটি বিশ্বমানের হাসপাতাল প্রতিষ্ঠার প্রস্তাব দেন। পাশাপাশি দুই দেশের পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ গঠনের বিষয়েও আলোচনা হয়।

ইরানের রাষ্ট্রদূত বাংলাদেশ ও ইরানের বিদ্যমান সুসম্পর্কের প্রশংসা করেন এবং বাণিজ্য, শিক্ষা, সংস্কৃতি ও জনগণের পারস্পরিক যোগাযোগ আরও বৃদ্ধির আগ্রহ প্রকাশ করেন। একই সঙ্গে বাংলাদেশের উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণে ইরান সরকারের সদিচ্ছার কথা তুলে ধরেন।

বৈঠকে ডা. শফিকুর রহমান সাম্প্রতিক যুদ্ধে নিহত ইরানি নাগরিকদের প্রতি গভীর শোক ও সহানুভূতি জানান। তিনি প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতিতে দুঃখ প্রকাশ করেন এবং শান্তি প্রতিষ্ঠার উদ্যোগকে স্বাগত জানান।

এ সময় দুই দেশের সম্পর্ক আরও জোরদার করতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

বিরোধীদলীয় নেতার সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x