মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

মাকে দেখতে এসে ঘরে ফেরা হলো না, টয়লেটে মিলল মরদেহ

চুয়াডাঙ্গার দামুড়হুদা বাসস্ট্যান্ডের একটি পাবলিক টয়লেট থেকে ফরিদ উদ্দীন খান (৩৮) নামের এক ইঞ্জিনিয়ারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১০টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

নিহত ফরিদ উদ্দীন খান উপজেলার নাটুদহ ইউনিয়নের চারুলিয়া গ্রামের বাসিন্দ। তিনি পেশায় ইঞ্জিনিয়ার ছিলেন বলে জানিয়েছেন পুলিশ 

স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন অসুস্থ থাকা মাকে দেখতে বুধবার রাতে ঢাকা থেকে চুয়াডাঙ্গার উদ্দেশে রওনা দেন ফরিদ উদ্দীন। বৃহস্পতিবার সকালে তিনি দামুড়হুদা বাসস্ট্যান্ডে পৌঁছানোর পর পেটে ব্যথা অনুভব করেন। পরে পাবলিক টয়লেটে প্রবেশ করেন। পরে দীর্ঘ সময় বের না হওয়ায় স্থানীয়দের সন্দেহ হলে বিষয়টি পুলিশকে জানানো হয়।

স্থানীয় সাবেক ইউপি সদস্য মনিরুল ইসলাম বলেন, একটি বেসরকারি প্রতিষ্ঠানে ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন ফরিদ উদ্দিন। তিনিও শারীরিকভাবে অসুস্থ ছিলেন। কয়কদিন যাবত তার মা অসুস্থ হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মাকে দেখার জন্য বাড়িতে আসছিলেন তিনি। পরে দামুড়হুদা বাসস্ট্যান্ডে পাবলিক টয়লেটের মধ্যে অসুস্থ হয়ে মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে টয়লেটের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করে।

দামুড়হুদা মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) শেখ মেজবাহ উদ্দিন এসব তথ্য নিশ্চিত করে বলেন, ট্রোকজনিতকারণে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

মাকে দেখতে এসে ঘরে ফেরা হলো না, টয়লেটে মিলল মরদেহ

প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x