শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

মদ ভেবে কীটনাশক পান, গার্মেন্টস কর্মীর মৃত্যু

রাঙামাটির রাজস্থলী উপজেলায় মদ ভেবে কীটনাশক পান করে রিংকন বড়ুয়া (নাম প্রকাশিত) নামে এক গার্মেন্টস কর্মীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, রিংকন বড়ুয়া চট্টগ্রামের একটি গার্মেন্টস কারখানায় কাজ করতেন। বুধবার রাতে নিজ বাড়িতে রাখা জমিতে ব্যবহারের কীটনাশক ভুলবশত মদ মনে করে পান করেন। বিষয়টি বুঝতে পেরে তিনি সঙ্গে সঙ্গে মুখ থেকে ফেলে দেওয়ার চেষ্টা করলেও কিছু অংশ শরীরে প্রবেশ করে।

এরপর তার শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান মিশন হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার আরও অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।

পুলিশ জানিয়েছে, মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং এ ঘটনায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।

⚠️ বিষাক্ত রাসায়নিক ও কীটনাশক ব্যবহারে এবং সংরক্ষণে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

মদ ভেবে কীটনাশক পান, গার্মেন্টস কর্মীর মৃত্যু

প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x