জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় নেতা আবু সাঈদ মোহাম্মদ সুজা উদ্দিন ও চট্টগ্রাম মহানগরের এক নেত্রীর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন দলটির এক পদপ্রত্যাশী নারী কর্মী।
শুক্রবার চট্টগ্রামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওই নারী অভিযোগ করেন, তাকে সংগঠনের পদ পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে নগরের একটি অভিজাত হোটেলের বারে ডেকে নেওয়া হয়। সেখানে তার সঙ্গে অশোভন আচরণ করা হয় এবং অনাকাঙ্ক্ষিত প্রস্তাব দেওয়া হয় বলে দাবি করেন তিনি।
অভিযোগকারী আরও বলেন, সাংগঠনিক বৈঠকের কথা বলে ডেকে নিয়ে তাকে ভয়ভীতি প্রদর্শন এবং অনৈতিক কর্মকাণ্ডে প্ররোচিত করার চেষ্টা করা হয়েছে।
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।