টাঙ্গাইলের মধুপুরে একটি পরিত্যক্ত টয়লেটের গর্তে পড়ে যাওয়া ছাগল উদ্ধার করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে।
শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার টেলকি এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, গর্তে পড়ে যাওয়া ছাগলটিকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে একে একে কয়েকজন গর্তে নামেন। এ সময় ভেতরে থাকা বিষাক্ত গ্যাসের কারণে তারা অচেতন হয়ে পড়েন।
পরে তাদের উদ্ধার করে বাইরে আনার চেষ্টা করা হলেও ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.কে এম ফজলুর হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় প্রকাশ করা হয়নি।