লক্ষ্মীপুরের রামগঞ্জে আবাসিক স্কুলে অষ্টম শ্রেণির ছাত্র মেহেদী হাসানের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোকে স্তব্ধ পরিবার। আইফোন চুরির অভিযোগে সিনিয়র ছাত্রদের নির্যাতনের শিকার হয়ে প্রাণ হারায় মেধাবী এই শিক্ষার্থী।
ছেলের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছেন মা শারমিন আক্তার। তিনি বলেন, “ডাক্তার বানানোর স্বপ্ন নিয়ে ছেলেকে স্কুলে ভর্তি করেছিলাম, সেই স্কুলই আমার সন্তানকে কেড়ে নিলো।”
এ ঘটনায় প্রধান শিক্ষকসহ ১৮ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। নিহতের পরিবার দ্রুত বিচার ও দোষীদের শাস্তি দাবি করেছে।