খুলনায় ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, আগামীর বিপ্লব হবে শোষণ, দুর্নীতি, চাঁদাবাজি ও আধিপত্যবাদের বিরুদ্ধে। তিনি যুবসমাজকে মানবিক, ন্যায়ভিত্তিক ও স্বাধীন বাংলাদেশ গঠনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।
সমাবেশে তিনি জনরায়ের প্রতি সম্মান, জাতীয় স্বার্থ রক্ষা এবং দেশের সার্বভৌমত্ব বজায় রাখার বিষয়েও জোরালো বক্তব্য দেন।