শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

“অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে” — অলি আহমদ

খুলনায় ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ অভিযোগ করেছেন, নানা রাজনৈতিক কৌশল ও ষড়যন্ত্রের মাধ্যমে জনগণের প্রত্যাশার সরকার প্রতিষ্ঠা বাধাগ্রস্ত করা হয়েছে এবং ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে।

তিনি বলেন, বৈষম্য, দারিদ্র্য, দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত একটি মানবিক বাংলাদেশ গড়াই ছিল তাদের জোটের মূল লক্ষ্য। কিন্তু বর্তমান রাজনৈতিক বাস্তবতায় জনগণের সেই প্রত্যাশা পূরণ হয়নি। তিনি আরও দাবি করেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব বৃদ্ধি এবং রাজনৈতিক প্রভাবের কারণে প্রশাসনিক ও বিচারিক কার্যক্রম প্রশ্নবিদ্ধ হচ্ছে।

রাষ্ট্র সংস্কারের প্রসঙ্গ তুলে অলি আহমদ বলেন, জনগণ একটি জবাবদিহিমূলক, গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা চায়, যেখানে কোনো ব্যক্তি বা গোষ্ঠী ক্ষমতা কুক্ষিগত করতে পারবে না এবং জনগণের মৌলিক অধিকার নিশ্চিত হবে।

খুলনা সার্কিট হাউস মাঠে আয়োজিত এই সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও বক্তব্য দেন এবং সংস্কার, সুশাসন ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতামত তুলে ধরেন।

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

“অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে” — অলি আহমদ

প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x