মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য পীরজাদা সাইদ উদ্দিন আহমদ হানজালাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করে আলোচনায় এসেছেন বিএনপি নেতা রাশেদ খান।
শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এমপি হানজালাকে উদ্দেশ্য করে কটাক্ষপূর্ণ মন্তব্য করেন। তার ওই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।
রাজনৈতিক অঙ্গনে এই বক্তব্য নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। তবে এ বিষয়ে এমপি হানজালা বা সংশ্লিষ্ট পক্ষের কোনো প্রতিক্রিয়া এখনো জানা যায়নি।