সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মিয়া আর নেই

সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা এবং প্রবীণ রাজনীতিবিদ মোশারফ হোসেন মিয়া রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

রাজনীতির পাশাপাশি মহান মুক্তিযুদ্ধে তার গুরুত্বপূর্ণ অবদান ছিল। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে তিনি হাতিয়া-রামগতি অঞ্চলের জোনাল কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন এবং পরবর্তীতে লক্ষ্মীপুর-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে এলাকার উন্নয়নে ভূমিকা রাখেন।

তার মৃত্যুতে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, জনপ্রতিনিধি ও বিশিষ্টজনরা গভীর শোক প্রকাশ করে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।

রোববার বাদ আছর জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

সোমবার, ২৭ জুলাই ২০২৬

সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মিয়া আর নেই

প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x