রোববার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষের পাশে রাখা হোক: এমপি হানজালা

মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য পীরজাদা সাইদ উদ্দিন আহমদ হানজালা ও গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খাঁনের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টাপাল্টি মন্তব্য নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে।

রোববার (২১ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এমপি হানজালা বলেন, “রাশেদ খাঁন আমাকে চিড়িয়াখানায় দেখতে নিতে চায়। আমি তো যাবই, তবে থাকবো বাঘের সাথে— বাঘ অন্তত নিজের পরিচয় নিয়ে বিভ্রান্ত না!”

তিনি আরও লেখেন, “রাশেদ খাঁনকে রেখে আসবো ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের এক মহিষের পাশে। দেখি দুজন মিলে কতক্ষণ গল্প করতে পারে! চিড়িয়াখানার কর্তৃপক্ষকে শুধু একটা অনুরোধ— মহিষটা যেন পরে নাম পরিবর্তনের আবেদন না করে।”

এর আগে একটি সালিশ বৈঠকের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এমপি হানজালার আচরণের সমালোচনা করে পোস্ট দেন রাশেদ খাঁন। তিনি লিখেছিলেন, “এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক, যাতে মানুষ টিকিট কেটে এই অদ্ভুত প্রাণীটাকে দেখতে পারে।”

সালিশ বৈঠকের সেই ভিডিওতে দেখা যায়, একপর্যায়ে উত্তেজিত হয়ে উপস্থিত কয়েকজনের সঙ্গে উচ্চস্বরে কথা বলছেন এমপি হানজালা। ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

এদিকে দুই পক্ষের এমন পাল্টাপাল্টি বক্তব্য নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে এবং বিষয়টি নিয়ে নেটিজেনদের মধ্যেও চলছে নানা প্রতিক্রিয়া।

রোববার, ২৬ জুলাই ২০২৬

রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষের পাশে রাখা হোক: এমপি হানজালা

প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x