মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

ধর্ষণ ও ভ্রূণ নষ্টের মামলায় শিবিরের বহিষ্কৃত নেতা জিসানের ২ দিনের রিমান্ড

ধর্ষণ ও ভ্রূণ নষ্টের অভিযোগে দায়ের করা মামলায় কারাগারে থাকা ছাত্রশিবিরের সদ্য বহিষ্কৃত নেতা জিসান মিয়া প্রধানের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তৈয়ব উদ্দিন আহমেদ এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, মামলার তদন্তকারী সংস্থা ডিবি জিসানের সাত দিনের রিমান্ড আবেদন করলেও আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। তদন্তের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

মামলার এজাহার অনুযায়ী, ২৫ বছর বয়সী এক নারী অভিযোগ করেন যে, কয়েক মাস আগে ফেসবুকের মাধ্যমে জিসানের সঙ্গে তার পরিচয় ও পরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে বিয়ের আশ্বাস দিয়ে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে। পরবর্তীতে ওই নারী গর্ভবতী হলে গর্ভপাত ঘটানোর জন্য চাপ দেওয়া এবং ওষুধ সরবরাহের অভিযোগও মামলায় উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। পরে পুলিশি তদন্ত ও চিকিৎসা শেষে জিসানকে আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানো হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন এবং নতুন আদেশ অনুযায়ী দুই দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

ধর্ষণ ও ভ্রূণ নষ্টের মামলায় শিবিরের বহিষ্কৃত নেতা জিসানের ২ দিনের রিমান্ড

প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x