শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

লক্ষ্মীপুরে যুবদল নেতার বাড়িতে প্রকাশ্যে গুলি, ভিডিও ভাইরাল

লক্ষ্মীপুরের রামগঞ্জে যুবদল নেতা আব্দুস ছাত্তার মজুমদারের বাড়িতে ঢুকে আগ্নেয়াস্ত্র দিয়ে একাধিক রাউন্ড গুলি ছোড়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকাল ১০টার দিকে পৌরসভার কমরদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত সুমন মজুমদার, যিনি ভুক্তভোগী ছাত্তার মজুমদারের আপন ছোট ভাই। ভাইরাল হওয়া ২ মিনিট ১৫ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, তিনি পিস্তল হাতে বাড়ির দিকে গুলি ছুঁড়ছেন, জানালার কাঁচ ভাঙচুর করছেন এবং উচ্চস্বরে গালাগাল করছেন।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা অবৈধ অস্ত্র উদ্ধারে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। তবে সোমবার দুপুর পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি।

রামগঞ্জ থানার ওসি মো. ফিরোজ উদ্দিন চৌধুরী জানিয়েছেন, ভিডিওসহ সব তথ্য যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

লক্ষ্মীপুরে যুবদল নেতার বাড়িতে প্রকাশ্যে গুলি, ভিডিও ভাইরাল

প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x